Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
2 July 2026

মঙ্গলবার থেকে জেলায় জেলায় ঝড় বৃষ্টি, আবহাওয়া বদলাবে কলকাতারও; আর কী জানাল হাওয়া অফিস

মঙ্গলবার থেকে জেলায় জেলায় ঝড় বৃষ্টি, আবহাওয়া বদলাবে কলকাতারও; আর কী জানাল হাওয়া অফিস

সম্ভবনা আগেই ছিল। গত কয়েকদিন ধরেই জেলায় জেলায় কালবৈশাখীর পরিস্থিতি শুরু হয়েছিল। এবার রাজ্য জুড়েই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। জানা গিয়েছে, পূবালী এবং পশ্চিমি বাতাসের সংস্পর্শের জেরেই আবহাওয়ার এই রদবদল।

জানা গিয়েছে, জেলায় জেলায় তো বটেই চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতাতেও ঝড়-বৃষ্টি শুরু হবে। চলবে আগামী সপ্তাহের সোম এবং মঙ্গলবার পর্যন্ত। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচ বিহার জেলায় আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে।

এদিকে দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বুধবার থেকেই ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে খবর। মঙ্গলবার সকালের দিকে কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে বৃহস্পতি এবং শনিবার ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে। এদিকে আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

আরও পড়ুন: দেশের জেলা হাসপাতালগুলির মধ্যে সেরা রাজ্যের এম আর বাঙ্গুর; ঘোষণা নীতি আয়োগের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal