Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
21 June 2026

বেলার দিকে দক্ষিণের জেলাগুলোতে ঝেঁপে বৃষ্টি, কিছুটা কমবে উত্তরে; জানাল হওয়া অফিস 

বেলার দিকে দক্ষিণের জেলাগুলোতে ঝেঁপে বৃষ্টি, কিছুটা কমবে উত্তরে; জানাল হওয়া অফিস 

বর্ষা এলেও ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। অস্বস্তিকর আবহাওয়া থেকে কবে মুক্তি মিলবে, এখনও তার কোনও উত্তর মেলেনি। এই পরস্থিতিতে কিছুটা স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, বেলার দিকে দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টির সম্ভবনা থাকছে। সেই সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে বলে খবর। 

হওয়া অফিস সূত্রে খবর, বেলার দিকে কলকাতা সহ দক্ষিনবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা থাকছে। সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়া বইতে পারে। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে ঝমঝমিয়ে লাগাতার বৃষ্টির এখনই কোনও সম্ভবনা নেই। নিম্নচাপ অক্ষরেখা সরে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গে পর্যপ্ত বৃষ্টি হবে না বলে আবহাওয়াবীদরা জানিয়েছেন। 

এদিন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বচ্চ ৭৪% থাকায় আদ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে। যার ফলে ৩২ ডিগ্রি তাপমাত্রাতেও ৪০% ডিগ্রির মতো গরম অনুভব হবে। 

আরও পড়ুন: মহিলাদের সুরক্ষায় কলকাতা পুলিশের নয়া প্রয়াস ‘তেজস্বিনী’

এদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকলেও শুক্র ও শনিবার তা কিছুটা কমবে বলে খবর। তবে আগাম পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বর্ষণ হবে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal