Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 July 2026

পুজোতেও বৃষ্টির আশঙ্কা! সপ্তাহান্তে মাটি হতে পারে পুজোর কেনাকাটাও! কী জানাচ্ছে হওয়া অফিস? 

পুজোতেও বৃষ্টির আশঙ্কা! সপ্তাহান্তে মাটি হতে পারে পুজোর কেনাকাটাও! কী জানাচ্ছে হওয়া অফিস? 

আর মাসখানেক পরেই পুজো। এই চার দিনের জন্য বাঙালি সারাবছর মুখিয়ে থাকে। আনন্দের মাঝেই একটা দুশ্চিন্তা থেকেই যায়। বৃষ্টিতে মাটি হবে নাতো পুজো? এ বছর পুজোয় বৃষ্টি নিয়ে কী জানাচ্ছেন আবহাওয়াবীদরা? জানা গিয়েছে, এবারেও বৃষ্টিতে ভিজতে পারে পুজোর কয়েকটি দিন। আবহাওয়াবীদরা তেমনটাই অনুমান করছেন। যদিও কোন কোন দিন বৃষ্টি  হতে পারে, তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। 

পাশাপাশি হওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। যার জেরে পুজোর কেনাকাটাও মাটি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই কয়েকদিন উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে। তুলনামূলক কম বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  

 

আরও পড়ুন: কলেজের ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়ার জন্য রাজ‍্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হাল্কা ও মাঝারি বৃষ্টি হতে পারে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর। অন্যদিকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। 

 

 

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজে মুখ্যমন্ত্রী, দেখুন ফটো গ্যালারি

   

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal