দক্ষিণবঙ্গে সকাল থেকে মেঘলা আকাশ। সেই সঙ্গে জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গ থেকে ধীরে ধীরে সরছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে রবিবার থেকে বৃষ্টি কমবে। যদিও শনি ও রবিবার দিনভরই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির বিরাম নেই। অসম ও মেঘালয়ে প্রবল বৃষ্টির আশঙ্কা। প্রবল বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো উত্তরবঙ্গের জেলাগুলোতে। পার্বত্য এলাকায় ধস নামতে পারে। উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টি চলবে বলেই আবহাওয়া দফতর জানিয়েছে।
এদিকে শুক্রবারও দিনভর বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। এদিন কলকাতায় প্রায় ৫০ মিলিলিটার বৃষ্টি হয়েছে। বর্ধমান এবং শান্তিনিকেতনেও ৫০ থেকে ৬০ মিলিলিটারের মধ্যে ছিল বৃষ্টির পরিমাণ।
আরও পড়ুন: ভবানীপুরে জয়ী হলেন মমতা ব্যানার্জি
দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমেছে। অদ্রতাজনিত অস্বস্তি থেকেও কিছুটা রেহাই মিলেছে। যদিও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমলে ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।




