Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 June 2026

বাংলা সাহিত্যে মহীরুহ পতন; চলে গেলেন সমরেশ মজুমদার 

বাংলা সাহিত্যে মহীরুহ পতন; চলে গেলেন সমরেশ মজুমদার 

চলে গেলেন অনিমেষ-মাধবীলতার স্রষ্টা। সমরেশ মজুমদারের প্রয়াণে শোকের ছায়া বাংলা সাহিত্যে। পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সম্প্রতি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘কালবেলার’ লেখক।

গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণ-এর জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল লেখককে। সিওপিডির সমস্যা ছিল, শ্বাসকষ্টেও ভুগতেন। অবশেষে না ফেরার দেশে পাড়ি দিলেন ‘উত্তরাধিকার’ ‘কালপুরুষ’ ‘কালবেলার’ মতো কালজয়ী উপন্যাসের স্রষ্টা।

 

আরও পড়ুন: রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের পরিস্থিতিও কি বদলাবে? কী বলছে হাওয়া অফিস? 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal