Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 July 2026

নিজের গড় গোরক্ষপুর থেকেই লড়বেন যোগী, প্রথম দু-দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির 

নিজের গড় গোরক্ষপুর থেকেই লড়বেন যোগী, প্রথম দু-দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির 

জল্পনা ছিল তিনি হয়তো অযোধ্যা থেকে ভোটে লড়তে পারেন, কিন্তু সেই জল্পনায় জল ঢেলে যোগীগড় বলে পরিচিত গোরক্ষপুর থেকেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লড়বেন যোগী। ১৯৯৮ থেকে ২০১৪ টানা পাঁচ বার গোরক্ষপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। তাই কোনও ঝুঁকি না নিয়ে বিধানসভার ক্ষেত্রেও গোরক্ষপুরকেই বেছে নিয়েছেন যোগী। 

শনিবার ১০৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা গেরুয়া শিবিরের নেতা ধর্মেন্দ্র প্রধান। তাতে দেখা গেল ১০৭ টি আসনের মধ্যে ৬৩ টি আসনেই বিদায়ী বিধায়কেরা স্থান পেয়েছেন। এছাড়াও উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকেও প্রার্থী করেছে বিজেপি। তিনি লড়বেন কৌসাম্বি জেলার সিরাথু কেন্দ্র থেকে। 

ভোটের মুখেই উত্তরপ্রদেশে বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি। যোগী মন্ত্রীসভার কয়েকজন মন্ত্রী সহ ৬ জন বিধায়ক দল ছেড়েছেন। এই আবহে আসন্ন ভোটে ফের একবার যোগী ইউপির মসনদে বসতে চলেছে না অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি কোনও চমক দেখায় সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। আলোচনা শুরু হয়েছে প্রিয়াঙ্কার নেতৃত্বে কংগ্রেসকে নিয়েও। 

আরও পড়ুন: ভুয়ো সংস্থায় জিডিপির উত্থান, হদিশ নেই এক তৃতীয়াংশ কর্পোরেটেরই! এনএসএসও-র রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি থেকে ভোট শুরু হচ্ছে উত্তরপ্রদেশে। সাত দফায় ভোট শেষ হবে ৭ মার্চ। ফলাফল ১০ মার্চ। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation