‘কখনই ভুলবনা’। শুক্রবার সকালে ২৬/১১ দিনকে এইভাবেই স্মরণ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ২০০৮ সালে ২৬ নভেম্বরের রাত থেকে পরবর্তী চার দিন বাণিজ্যনগরী মুম্বইতে রক্তগঙ্গা বয়ে গিয়েছিল। পাকিস্তানি সশস্ত্র জঙ্গিরা আরব সাগর পেরিয়ে ঢুকে পড়েছিল মুম্বইয়ে। প্রথমে তাজ হোটেলে হামলা চালায়। তারপর তারা লিওপোল্ড কাফে, নরিম্যান হাইস, ছত্রপতি শিবাজী বাস টার্মিনাস, ট্রাইডেন্ট হোটেল, কামা হাসপাতালের মতো শহরের একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে। এই হামলায় বহু মানুষ মারা যায়। আহত হন অনেকে। এই দিনে শহিদদের স্মরণে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
Never forget. pic.twitter.com/xXAVV5pT9h
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 26, 2021
আরও পড়ুন: রোজ গো-মূত্র পান করি তাই করোনা ছুঁতে পারছে না, বললেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর
এইদিন শহিদদের স্মরণ করে শ্রদ্ধা জানানো হয় মুম্বইতে। মহারাষ্ট্রের গভর্নর ভগত সিংহ কোশিয়ারি, উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল সন্ত্রাসী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
মুম্বইয়ে হামলার কথা উল্লেখ টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, মুম্বাই ২৬/১১ সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। এর হামলায় যাঁরা সাহসিকতার সাথে সন্ত্রাসীদের মোকাবিলা করেছে, তাঁদেরকে স্যালুট।
मुंबई 26/11 आतंकी हमलों में जान गंवाने वालों को भावपूर्ण श्रद्धांजलि देता हूँ और उन सभी सुरक्षाकर्मियों के साहस को सलाम करता हूं, जिन्होंने कायरतापूर्ण हमलों में आतंकवादियों का डटकर सामना किया। पूरे देश को आपकी वीरता पर गर्व रहेगा। कृतज्ञ राष्ट्र सदैव आपके बलिदान का ऋणी रहेगा। pic.twitter.com/rgW2xsoXVj
আরও পড়ুন: ২০১৯ সালে বিজেপিকে জেতান, সব অনুপ্রবেশকারীকে দেশছাড়া করবঃ অমিত শাহ
— Amit Shah (@AmitShah) November 26, 2021
শ্রদ্ধা জানিয়েছেন পীযূষ গয়াল, স্মৃতি ইরানি সহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।




