Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

RAW-এর প্রধান হচ্ছেন রবি সিংহ; সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির 

RAW-এর প্রধান হচ্ছেন রবি সিংহ; সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির 

ভারতীয় গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ এর প্রধান হচ্ছেন আইপিএস রবি সিংহ। এতদিন এই পদে ছিলেন ১৯৮৪-এর ব্যাচের আইপিএস সমন্ত। তাঁর জায়গায় কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি ১৯৮৮-এর ব্যাচের আইপিএস রবি সিংহকে RAW-এর প্রধান নিয়োগ করছে।

জানা গিয়েছে, ছত্তীসগঢ় ক্যাডারের আইপিএস রবি সিংহ এর আগে RAW-এর ‘অপারেশনাল উইং’-এর প্রধানের দায়িত্ব সামলেছেন। গত দু দশক ধরে তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় কর্মরত। জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্বাঞ্চল এমনকি, বিদেশেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ভারতের পড়শি দেশগুলোর সম্পর্কেও তাঁকে বিশেষজ্ঞ মনে করা হয়। বর্তমানে এই আইপিএস ক্যাবিনেট সচিবালয়ের বিশেষ সচিব পদে কর্মরত।

বর্তমান RAW-এর প্রধান সমন্ত আগামী ৩০ জুন অবসর নেবেন। ৪ বছর তিনি এই পদে ছিলেন। ২০১৯-এর জুন মাসে সমন্তকে দু’বছরের জন্য প্রধান হিসেবে নিয়োগ করেছিল কেন্দ্র। এরপর তাঁর মেয়াদ আরও দু’বছর বাড়ানো হয়। ৩০ জুনের পর সমন্তের জায়গায় দায়িত্ব নেবেন রবি সিংহ। তাঁকেও দু’বছরের মেয়াদে নিয়োগ করা হচ্ছে।

আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীর নিয়ন্ত্রণ করছে জঙ্গিরা, বিস্ফোরক অভিযোগ সেনাপ্রধানের বিপিন রাওয়াতের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation