Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

৯ মাসের শিশু সহ একই পরিবারে আক্রান্ত ৫, রাজ্যে করোনা আক্রান্ত একলাফে ১৫

এবার রাজ্যে করোনা আক্রান্ত দুধের শিশুও

৯ মাসের শিশু সহ একই পরিবারে আক্রান্ত ৫, রাজ্যে করোনা আক্রান্ত একলাফে ১৫

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০ থেকে বেড়ে হল ১৫। শুক্রবার একই পরিবারের ৫ জনের নুমনা পরীক্ষার রিপোর্ট আসে। তাতে দেখা যায় ৫ জনই করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা একই পরিবারের বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, গত ১৬ মার্চ দিল্লিতে ইংল্যান্ড ফেরত এক করোনা আক্রান্তের সংস্পর্শে আসে ওই পরিবার। আক্রান্তদের মধ্যে রয়েছে একটি ৯ মাসের শিশু, ৬ বছর এবং ১১ বছরের দুটি শিশু, ২৭ বছরের এক তরুণী এবং ৪৫ বছরের এক মহিলা। জানা গিয়েছে, আক্রান্তদের বাড়ি নদিয়ার তেহট্টে।
স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, গত কয়েকদিনে এই পরিবারের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের প্রত্যেককে খুঁজে বের করার প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন: প্রকাশিত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার তারিখ; জেনে নিন সম্পুর্ন সূচি 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal