Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 June 2026

বিস্ফোরক মুখ্যমন্ত্রী: ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এর নামে তোলাবাজি করছে পুলিশ, গরিব মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে

পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে পুলিশকে একহাত নেন মুখ্যমন্ত্রী

বিস্ফোরক মুখ্যমন্ত্রী: ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এর নামে তোলাবাজি করছে পুলিশ, গরিব মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে

রাজ্য পুলিশের ডিজির উপস্থিতিতে প্রশাসনিক বৈঠকে পুলিশের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনলেন খোদ মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনা কমাতে তাঁর নিজেরই নাম দেওয়া স্বপ্নের প্রকল্প ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’র নামে পুলিশ কার্যত তোলাবাজি চালাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। শুধু জেলাতেই নয়, কলকাতাতেও এমন ঘটনা ঘটছে বলে পুলিশ কর্তাদের সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী আচমকাই ডিজি এবং উপস্থিত পুলিশ কর্তাদের প্রশ্ন করেন, সেফ ড্রাইভ সেভ লাইফের নামে তোলা তুলছে পুলিশ। সিভিক ভলান্টিয়ারদের দিয়ে এইসব কাজ করানো হচ্ছে, গরিব মানুষের পকেট থেকে টাকা যাচ্ছে কেন?
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশের বিরুদ্ধে তাঁর অভিযোগ আছে। এরপরেই তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশে বলেন, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এর নাম করে বেশি কেস দেওয়া হচ্ছে মানুষকে। কোলাঘাট থেকে দিঘা পর্যন্ত রাস্তায় রাস্তায় সিভিক ভলান্টিয়ারদের দিয়ে তোলা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, ‘কেউ অন্যায় করলে অ্যাকশন নিন, কিন্তু টাকা কেন?’ তিনি বলেন, ‘প্রচুর অভিযোগ আসছে, মামলা ফেস করতে করতে পাগল হয়ে যাচ্ছে মানুষ।’ তিনি আরও বলেন, যে গরিব মানুষ পকেটে ৪০০ টাকা নিয়ে বেরিয়েছেন, আইন ভঙ্গের নাম করে তাঁর কাছ থেকে ২০০ টাকা নেওয়া হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে।’ মুখ্যমন্ত্রী বলেন, বহু অভিযোগ আসছে, কমিশনারকেও বিষয়টা দেখতে বলেছি।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘সলিউশনের নামে পলিউশন করবেন না’। মানবিক হয়ে সমস্যার মোকাবিলা করতে পুলিশকে নির্দেশ দেন মমতা। পুলিশ প্রশাসনকে নিশানা করে তিনি বলেন, ‘আপনারা খারাপ কাজ করলে কেন আমাদের বদনাম হবে? তিনি বলেন, রাজনীতিকদের বদনাম আগে হয়। পুলিশ প্রশাসন সরকারের মুখ, ফাঁকি না দিয়ে তাঁদের ভালোভাবে কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কোলাঘাট থেকে দিঘার প্রতিটি ট্রাফিক জোনে সিসি টিভি বসিয়ে প্রয়োজনে রুরাল অফিসার দিয়ে তদারকি করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ফের রাজারহাটে অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার ১০ টি সেভেন এমএম পিস্তল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal