Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 June 2026

রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন রাজীব সিনহা

এই মাসেই অবসর নিচ্ছেন মুখ্য সচিব মলয় দে

রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন রাজীব সিনহা

রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন রাজীব সিনহা। তিনি এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য সচিব পদে রয়েছেন। রাজ্যের বর্তমান মুখ্য সচিব মলয় দে এই মাসেই অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় নতুন মুখ্য সচিব হচ্ছেন রাজীব সিনহা।
রাজ্যের নতুন মুখ্য সচিব কে হবেন তা নিয়ে কিছুদিন ধরেই জল্পনা চলছিল রাজ্য প্রশাসন এবং আমলা মহলে। সম্প্রতি অত্রি ভট্টাচার্যকে সরিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব করা হয়েছিল আর এক সিনিয়র আইএএস আলাপন বন্দ্যোপাধ্যায়কে। আলাপন বন্দ্যোপাধ্যায়ও মুখ্য সচিব হতে পারেন বলে জল্পনা ছিল। কিন্তু নবান্ন সূত্রে খবর, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী রাজীব সিনহাকেই মুখ্য সচিব পদে বেছে নিলেন।

আরও পড়ুন: লকেট চ্যাটার্জি কি বিজেপি ছাড়তে চলেছেন? খোলসা করলেন দিলীপ ঘোষ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal