Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
22 June 2026

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজীব কুমার মামলার শুনানি

পরবর্তী শুনানি ২৯ শে নভেম্বর

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজীব কুমার মামলার শুনানি

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজীব কুমারের জামিন সংক্রান্ত মামলার শুনানি। আগামী ২৯ শে নভেম্বর সংশ্লিষ্ট মামলার শুনানি হবে বলে জানায় শীর্ষ আদালত। অক্টোবর মাসের গোড়ায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজীব কুমারকে জামিন দেয়। সেই জামিন খারিজ করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই।
মহারাষ্ট্রের বিজেপির সরকার গড়া নিয়ে চূড়ান্ত রাজনৈতিক টানাপোড়েন চলছে। সেই মামলা সোমবার সুপ্রিম কোর্টে ওঠে, যা নিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহেতা ব্যস্ত থাকায় রাজীব কুমার মামলায় সময় দিতে পারেননি। এই মামলার জন্য তিনি শীর্ষ আদালতের কাছে আরও সময় চান। এরপরই এই মামলার শুনানি মুলতুবি রাখে সুপ্রিম কোর্ট। আগামী ২৯ শে নভেম্বর রাজীব কুমার মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: WB Election 2021 Result LIVE: বারাসতে এগিয়ে চিরঞ্জিত, চন্দননগরে এগিয়ে ইন্দ্রনীল সেন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal