Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 35°C
14 June 2026

মহেশতলায় তৃণমূলের বিরাট জয়, একাধিক রাজ্যের উপনির্বাচনে ধাক্কা বিজেপির

উত্তর প্রদেশে বিরোধী জোটের কাছে ফের ধাক্কা বিজেপির। দেশে ১৫টি কেন্দ্রের মধ্যে জয় ৪ আসনে।

মহেশতলায় তৃণমূলের বিরাট জয়, একাধিক রাজ্যের উপনির্বাচনে ধাক্কা বিজেপির

প্রত্যাশা মতই মহেশতলা বিধানসভার উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল দাস। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। তৃণমূলের জয়ের ব্যবধান ৬২ হাজার ৩২৪ টি ভোট। বিগত দিনে কোচবিহার-উলুবেড়িয়া লোকসভা, কাঁথি দক্ষিণ, নোয়াপাড়া বিধানসভার উপনির্বাচনে বা সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে যে ট্রেন্ড দেখা গেছে, এখানেও তা স্পষ্ট। রাজ্যে তৃণমূলের মূল প্রতিপক্ষ হিসাবে সিপিএম-কংগ্রেসকে পিছনে ফেলে উঠে আসছে বিজেপি। এই জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মানুষ কুৎসা এবং অপপ্রচারের জবাব দিয়েছে।

অন্যদিকে, দেশজুড়ে ফের উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি এবং তার সহযোগী দলগুলি। যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশে এবার একটি লোকসভা ও একটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল। দু’টি আসনেই পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থীরা। কৈরানা লোকসভা আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে অজিত সিংহের আরএলডি। এখানে আরএলডি প্রার্থী তাবাস্যুম হাসান’কে সমর্থন করেছিল সপা,বসপা এবং কংগ্রেস। নুরপুর বিধানসভা আসনটিও হাত ছাড়া হয়েছে বিজেপির। এখানে সমাজবাদী দলের প্রার্থী জয়ী হয়েছেন ৬২১১ টি ভোটের ব্যবধানে। এরআগে গোরক্ষপুর এবং ফুলপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেও বিরোধী জোটের প্রার্থীদের কাছে পরাজিত হয়েছিল বিজেপি।

আরও পড়ুন: কংগ্রেসকে বাদ দিয়ে উত্তর প্রদেশে বিএসপি, এসপি এবং আরএলডি জোট চূড়ান্ত? দিনভর জল্পনা জাতীয় রাজনীতিতে


উত্তর প্রদেশের পাশাপাশি বিহারেও উপনির্বাচনে হার হয়েছে বিজেপির। এখানে জোকিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন আরজেডি প্রার্থী। বিজেপির সহযোগী নিতীশ কুমারের জেডিইউ প্রার্থীকে ৪১ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন আরজেডি প্রার্থী শাহনাওয়াজ আলম। কিছুটা একই অবস্থা মহারাষ্ট্রেও। এখানে পালঘর লোকসভা আসনটি বিজেপি ধরে রাখতে পারলেও, ভান্ডারা-গোন্ডিয়া লোকসভা আসনটি হাতছাড়া তাদের। বিজেপির থেকে এই আসনটি গিয়েছে শরদ পাওয়ারের এনসিপি-এর দখলে। মহারাষ্ট্রের পালুস কাদেগাঁও বিধানসভা আসনটি ধরে রাখতে পেরেছে কংগ্রেস। নাগাল্যান্ড লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি সহযোগী এনডিপিপি’র প্রার্থী। ঝাড়খণ্ডের দু’টি বিধানসভা কেন্দ্রেই হেরে গেছে বিজেপি। জয়ী হয়েছেন জেএমএম প্রার্থীরা।  অন্যদিকে, পঞ্জাবের শাহকোট বিধানসভা কেন্দ্রে বিজেপি সহযোগী অকালি দলের প্রার্থী’কে হারিয়ে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী। কর্ণাটকের রাজা রাজেশ্বরী নগর বিধানসভা কেন্দ্র থেকে ৪১,১৬২ ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী। উত্তরাখণ্ডের থারালি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। মেঘালয়ের আমপাতি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এবং কেরালার চেঙ্গান্নুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থীরা জয়ী হয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *