Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 June 2026

নাগরিকত্ব আইনের বিরোধিতায় কাঁথিতে বিশাল মিছিল শুভেন্দুর, নিশানা বিজেপি সরকারকে

রাজ্যে তৃণমূল সরকার এনপিআর করবে না বলে জানিয়েছেন শুভেন্দু

নাগরিকত্ব আইনের বিরোধিতায় কাঁথিতে বিশাল মিছিল শুভেন্দুর, নিশানা বিজেপি সরকারকে

কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার সেই কাঁথিতেই পাল্টা মিছিল এবং সমাবেশ করল তৃণমূল কংগ্রেস। গোটা কর্মসূচির নেতৃত্ব দেন রাজ্যের পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী এবং কাঁথির ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। এদিনের কর্মসূচিতে ব্যাপক জমায়েত হয়। কাঁথি শহরে দীর্ঘ পদযাত্রা করেন শুভেন্দু।

মিছিল শেষে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে জনসভা শুভেন্দু অধিকারী। রাজ্যে মমতা ব্যনার্জির সরকারের আমলে নাগরিকত্ব আইন হবে না বলে ঘোষণা করেন তিনি। শুভেন্দু বলেন, সম্প্রতি তিন বিধানসভা উপনির্বাচনে মানুষ এই আইনের বিরুদ্ধে রায় দিয়েছেন। রাজ্যে তৃণমূল সরকার এনপিআরের কাজও বন্ধ করেছে বলে জানান মন্ত্রী। শুভেন্দু বলেন, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে।

 

আরও পড়ুন: তৃণমূলে থাকলে কর্মচারী হয়ে থাকতে হবে, বিজেপিতে এলেই নেতা, শুভেন্দুকে বার্তা দিলীপ ঘোষের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal