Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 June 2026

কুণাল কাণ্ডের পর অর্ণবের স্বর স্তিমিত! পরিচালক বিশাল ভরদ্বাজের ট্যুইটে ব্যঙ্গ স্ত্রী এবং সঙ্গীত শিল্পী রেখার

সোশ্যাল মিডিয়ায় এখন রিপাবলিক টিভির অ্যাঙ্কর অর্ণব গোস্বামীকে নিয়ে ঠাট্টা-রসিকতার ঝড়। তাতেই আরও এক পরত ব্যঙ্গের আস্তরণ চাপালেন ভারদ্বাজ স্বামী-স্ত্রী

কুণাল কাণ্ডের পর অর্ণবের স্বর স্তিমিত! পরিচালক বিশাল ভরদ্বাজের ট্যুইটে ব্যঙ্গ স্ত্রী এবং সঙ্গীত শিল্পী রেখার

মাঝ আকাশে কুণাল কামরা কাণ্ডের পর থেকেই শিরোনামে চলে এসেছেন অর্ণব গোস্বামী। মাঝ আকাশে কুণাল কামরা কাণ্ডের পর থেকে রিপাবলিক টিভি এবং অর্ণব গোস্বামীকে নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। শুধু সাধারণ মানুষই নন, বলিউডের কলাকুশলীরাও এবার যোগ দিলেন তাতে।
মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ পরিচালক বিশাল ভারদ্বাজের একটি ট্যুইট সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। যে ট্যুইটে ওমকারা, মকবুল, হায়দারের পরিচালক তীক্ষ্ণ ব্যঙ্গে ভরিয়ে দিয়েছেন রিপাবলিক টিভির অ্যাঙ্কর তথা সম্পাদক অর্ণব গোস্বামীকে।
বিশাল ভারদ্বাজের ট্যুইটের মূল নির্যাস হল, ইন্ডিগোর সেই ঘটনার পর থেকে অর্ণব সত্যিই গলার স্বর স্তিমিত করে ফেলেছেন। ভাবনায় না হলেও অন্তত চিৎকারের ক্ষেত্রে অর্ণবের কণ্ঠস্বর এখন কম বিঁধছে।
বারবার অভিযোগ উঠেছে, নিউজ চ্যানেল ডিবেটে বক্তাদের বলার বিশেষ সুযোগ দেন না অর্ণব গোস্বামী। এবার তা নিয়েই খোঁচা দিয়ে ট্যুইট করলেন বলিউডের পরিচালক বিশাল ভারদ্বাজ। কিন্তু সত্যিই কি অর্ণব গোস্বামীর গলার স্বর কমে গিয়েছে? এর উত্তর দিয়েছেন বিশালের স্ত্রী সঙ্গীত শিল্পী রেখা ভারদ্বাজ। বিশালের ট্যুইটে রেখার সহাস্য কমেন্ট, আমার মনে হয় টিভি মিউট করা ছিল!

স্বামী-স্ত্রীর এই যৌথ রসিকতায় যোগ দিয়েছেন অন্যান্যরাও। রেখা ভারদ্বাজ যেমন মনে করেন অর্ণবের গলার স্বর মোটেও কমেনি, বরং টিভি মিউট থাকায় স্বামী বিশালের এমন মনে হয়েছে। একই মনোভাব নেটিজেনদের একাংশের মধ্যেও।
সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন রিপাবলিক টিভির অ্যাঙ্কর অর্ণব গোস্বামীকে নিয়ে ঠাট্টা-রসিকতার ঝড়। তাতেই আরও এক পরত ব্যঙ্গের আস্তরণ চাপালেন ভারদ্বাজ স্বামী-স্ত্রী।

আরও পড়ুন: সোমনাথ মন্দির পুনর্গঠনের প্রসঙ্গ তুলে আদালতকে এড়িয়ে অযোধ্যায় রাম মন্দির গড়তে মোদী সরকারকে চাপ আরএসএস-এর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice