Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
27 June 2026

সিএএ-এনআরসি-এনপিআরের বিরোধিতায় নাগরিক মিছিলে ঐশী ঘোষ, সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, দেখুন ফটো গ্যালারি

শহরের রাজপথে নাগরিক মিছিলে পা মেলালেন ঐশী ঘোষ

সিএএ-এনআরসি-এনপিআরের বিরোধিতায় নাগরিক মিছিলে ঐশী ঘোষ, সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, দেখুন ফটো গ্যালারি

সিএএ-এনআরসি-এনপিআরের বিরোধিতায় ফের পথে নামলেন শহরের বামপন্থী পড়ুয়ারা। বৃহস্পতিবার কোনও নির্দিষ্ট দলের পতাকা ছাড়াই পথে নেমেছিলেন বামপন্থী ছাত্র ছাত্রীরা। নাগরিক মিছিলের একেবারে সামনের দিকে ছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। পাশেই ছিলেন প্রবীন চিত্র পরিচালক তরুণ মজুমদার, অনীক দত্ত, নাট্যকর্মী চন্দন সেনের মতো ব্যক্তিত্ব। নাগরিক মিছিলের একেবারে পিছনের দিকে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রমুখ। কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে নাগরিক মিছিল যায় শ্যামবাজার পর্যন্ত।

আরও পড়ুন: দল বিরোধী কাজ এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সুশান্ত ঘোষকে শো-কজ করল সিপিএম, কিন্তু বড় শাস্তি দিতে দ্বিধাগ্রস্ত দল

আরও পড়ুন: আকাশের মুখ ভার তিলোত্তমার, মাঝে মাঝে বৃষ্টি, বিকেলের দিকে বর্জ্র বিদ্যুতের সম্ভাবনা

নাগরিক মিছিল থেকে আজাদি স্লোগান তোলেন জেএনইউয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট ঐশী ঘোষ। দেখুন ভিডিও

এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সভা করতে গিয়ে বাধা পান ঐশী ঘোষ। পরে বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের বন্ধ গেটের সামনে দাঁড়িয়েই বক্তৃতা করেন জেএনইউয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট ঐশী ঘোষ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal