রাজ্যসভায় তৃণমূলের চার প্রার্থীর নাম ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। অর্পিতা ঘোষ, মৌসম বেনজির নুর, দীনেশ ত্রিবেদি এবং সুব্রত বক্সি এবার রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন। রবিবার দুপুরে ট্যুইট করে চার প্রার্থীর নাম ঘোষণা করেন তৃণমূল নেত্রী। আগামী ২৬ মার্চ রাজ্যসভার নির্বাচন। রাজ্য থেকে ৫ টি আসন খালি হচ্ছে। তাতে সংখ্যার হিসেবে তৃণমূলের চারজনের রাজ্যসভায় যাওয়া নিশ্চিত। চার আসনেই প্রার্থীর নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পঞ্চম আসনে কী পরিস্থিতি হবে তা এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন: গরিব পুরোহিতদের মাসিক ভাতা দেবে রাজ্য, যাজকরা চাইলেও পাশে দাঁড়াবে সরকার, বললেন মমতা



