Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
2 July 2026

কাশ্মীরে সাংবাদিক সুজাত বুখারি খুন, সম্ভাব্য খুনির ছবি প্রকাশ।

শ্রীনগরে রাস্তায় রাইজিং কাশ্মীরের সম্পাদক খুন

কাশ্মীরে সাংবাদিক সুজাত বুখারি খুন, সম্ভাব্য খুনির ছবি প্রকাশ।

রাইজিং কাশ্মীরের সম্পাদক সুজাত বুখারির সম্ভাব্য খুনিদের ছবি প্রকাশ করল কাশ্মীর পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীনগরের লালচকে নিজের অফিসের সামনে খুন হন বুখারি। তিনি যখন অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন সেই সময় মোটর সাইকেলে চেপে এস দুষ্কৃতীরা একেবারে সামনে থেকে তাঁকে গুলি করে। ঘটনাস্থলেই বুখারির মৃত্যু হয়।

সুজাত বুখারি

আরও পড়ুন: মোদী জমানায় সাধারণ মানুষের জন্য নোট বন্দির লম্বা লাইন, শিল্পপতিদের জন্য কালো টাকা সাদা করার সুযোগ, কেন্দ্রকে তোপ রাহুলের

শুক্রবার সকালে কাশ্মীর পুলিশ সম্ভাব্য আততায়ীদের ছবি এবং ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, একটি বাজাজ পালসার মোটরসাইকেলে তিনজন যাচ্ছে। যে মোটরসাইকেল চালাচ্ছে সে হেলমেট পরা। পেছনের দুজনের মুখ কাপড় দিয়ে ঢাকা। তাদের চিনতে পারলে পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের কাছে আর্জি জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *