রাইজিং কাশ্মীরের সম্পাদক সুজাত বুখারির সম্ভাব্য খুনিদের ছবি প্রকাশ করল কাশ্মীর পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীনগরের লালচকে নিজের অফিসের সামনে খুন হন বুখারি। তিনি যখন অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন সেই সময় মোটর সাইকেলে চেপে এস দুষ্কৃতীরা একেবারে সামনে থেকে তাঁকে গুলি করে। ঘটনাস্থলেই বুখারির মৃত্যু হয়।

সুজাত বুখারি
আরও পড়ুন: অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারঃ অনুপম খের, অক্ষয় খান্নার বিরুদ্ধে মামলা দায়ের
শুক্রবার সকালে কাশ্মীর পুলিশ সম্ভাব্য আততায়ীদের ছবি এবং ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, একটি বাজাজ পালসার মোটরসাইকেলে তিনজন যাচ্ছে। যে মোটরসাইকেল চালাচ্ছে সে হেলমেট পরা। পেছনের দুজনের মুখ কাপড় দিয়ে ঢাকা। তাদের চিনতে পারলে পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের কাছে আর্জি জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।






Leave a Reply