দিল্লিতে লেফটার্নেণ্ট গভর্নরের বাসভবনের সামনে ধর্ণায় বসা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এর আগে জোকার বলেছিলেন। এবার তাঁকে ‘নকশাল’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিবার একথা বলেন স্বামী। আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে এই বিজেপি নেতা আরও বলেছেন, আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনের সুযোগ নিয়ে জনপ্রিয়তা অর্জন করে পরে আন্নাকেই ভুলে গিয়েছেন কেজরীওয়াল।
উল্লেখ্য, দিল্লিতে চলা আমলাদের কর্মবিরতি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এবং এবিষয়ে লেফটার্নেণ্ট গভর্নরের হস্তক্ষেপের দাবিতে গত ছ’দিন ধরে তাঁর বাসভবনের সামনে অবস্থানে বসেছেন কেজরীওয়াল।
অন্যদিকে, রবিবার নীতি আয়োগের বৈঠকের শেষে পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির এই অচলাবস্থার অবসানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। কেরল, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মুখ্যমন্ত্রীরাও প্রধানমন্ত্রীর কাছে একই আবেদন করেছেন।
অরবিন্দ কেজরীওয়ালকে নকশাল বলে আক্রমণ সুব্রামনিয়াম স্বামীর।
দিল্লির অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন মমতাসহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীর।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Nation




Leave a Reply