Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
18 July 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত চুনী গোস্বামী, ময়দানে শোকের ছায়া

জাতীয় দল এবং মোহনবাগানের হয়ে ফুটবলই নয় চুনী গোস্বামী ছিলেন তুখোড় ক্রিকেট এবং টেনিস খেলোয়াড়ও

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত চুনী গোস্বামী, ময়দানে শোকের ছায়া

মাত্র কদিন আগেই ফুটবল হারিয়েছিল পিকেকে। এবার চলে গেলেন চুনীও।

প্রয়াত হলেন চুনী গোস্বামী। বয়স হয়েছিল ৮২ বছর। ফুটবল কিংবদন্তির প্রয়াণে ময়দানে শোকের ছায়া। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে চুনী গোস্বামীকে একটি পরীক্ষা করার জন্য তাঁর পাড়া যোধপুর পার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে আচমকাই তাঁর পরপর দু’বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথমবার তা সামাল দেওয়া গেলেও, চিকিৎসক জানান, পরেরবার আর কোনও সুযোগ পাওয়া যায়নি। বিকেল ৫ টা নাগাদ মৃত্যু হয়ে এই বর্ণময় ক্রীড়াবিদের।

আরও পড়ুন: জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল প্রার্থীরা উড়িয়ে দিচ্ছেন ভূমিপুত্র প্রসঙ্গ, চার কেন্দ্রে উপনির্বাচনে প্রচারে মাঠে নামছেন মন্ত্রীরা

শুধুমাত্র জাতীয় দল এবং মোহনবাগানের হয়ে ফুটবলই নয় চুনী গোস্বামী ছিলেন তুখোড় ক্রিকেট এবং টেনিস খেলোয়াড়ও। আর ফুটবল মাঠে চুনীর কীর্তি তো কিংবদন্তি। পেয়েছেন অর্জুন, পদ্মশ্রী সহ একাধিক পুরস্কার। তাঁর প্রয়াণে শোকের ছায়া ময়দানে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal