Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
4 July 2026

বিরাট-রোহিতের তিক্ততার কারণ কি রীতিকা? রোহিতের স্ত্রীর সঙ্গে কি সম্পর্ক ছিল কোহলির, সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল এই কাহিনী

রীতিকা সাজদে এক সময় স্পোর্টস ম্যানেজার হিসেবে কাজ করতেন

বিরাট-রোহিতের তিক্ততার কারণ কি রীতিকা? রোহিতের স্ত্রীর সঙ্গে কি সম্পর্ক ছিল কোহলির, সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল এই কাহিনী

২০১৩ সাল, জিম্বাবুয়ে সফর থেকে ফিরে মুম্বইতে ছুটি কাটাচ্ছিলেন বিরাট কোহলি। সেই সময় একটি তরূণীর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন ভারতীয় দলের উঠতি তারকা কোহলি। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে যায় তাঁদের দু’জনের ছবি!

ক্যামেরার সামনে কোহলি সাবলীল থাকলেও, যে তরুণী তাঁর সঙ্গে ছিলেন তিনি অস্বস্তিতে পড়ে যান, মুখ আড়াল করার চেষ্টা করেন। কিন্তু ক্যামেরায় ধরা পড়ে যান তিনিও। জানেন, কে সেই তরুণী? আর কেউ নন, তিনি বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক ও মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদে।

আরও পড়ুন: ভারতীয় বিজ্ঞানীর হাত ধরে আসছে মানব-মস্তিস্কের বিকল্প।

জানেন কি, এত বছর বাদে দুবাইয়ে আইপিএলের আসর চলাকালীন ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি। ফের সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠে এল, রোহিতের স্ত্রীর সঙ্গে কি সম্পর্ক ছিল বিরাটের?

এই মুহূর্তে আইপিএল খেলতে দুবাইয়ে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এখনও পর্যন্ত মোটামুটি ভালোই পারফর্ম করছে তাঁদের দল। দুরন্ত ফর্মে RCB এবং MI এর অধিনায়ক। আইপিএল এবং ক্রিকেট ফ্যানদের আগ্রহ কম নয় ভারত অধিনায়ক ও সহ অধিনায়ককে নিয়ে। শুধু তাই নয়, তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও ক্রিকেট ফ্যানদের রয়েছে অতিরিক্ত কৌতূহল।

ক্রিকেট অনুরাগীদের মধ্যে চালু ধারণা হল, রোহিত শর্মা ও কোহলির সম্পর্কের মধ্যে তিক্ততা রয়েছে। যদিও দুই তারকাই এই অস্বস্তিকর প্রশ্নে বারবারই জানিয়েছেন, তাঁদের মধ্যে কোনও তিক্ততা নেই। কিন্তু বিরাটের সঙ্গে রোহিতের দ্বন্দ্বের কারণ কি রোহিতের স্ত্রী রীতিকা? উঠেছে সেই প্রশ্নও।

আরও পড়ুন: এত বছর বাদে বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কুমার শানুর ছেলে, বাবাকে নিয়ে কী বললেন বিগ বস ১৪ র প্রতিযোগী?

ভারতীয় দলের দুই সুপারস্টার বিরাট কোহলি ও রোহিত শর্মার সম্পর্কের দ্বন্দ্বের পিছনে কি স্রেফ ক্রিকেটিয় কারণ? মাঝখানে রোহিত শর্মা সোশ্যাল মিডিয়ায় দলের অধিনায়ক কোহলিকে আনফলো করেছিলেন। তা নিয়েও তখন শুরু হয়েছিল জল্পনা। কিন্তু দু’জনের মধ্যে তিক্ততার কারণ এখনও স্পষ্ট নয়। এরই মধ্যে দু’জনকে কেন্দ্র করে পুরনো এক ঘটনা সোশ্যাল মিডিয়ার আলোচনায় ফের উঠে এল। কী তা? রোহিত ও কোহলির মধ্যে তিক্ততার কারণ কি রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদে?

ভারতীয় দলের দুই তারকা এখন আইপিএলে ব্যস্ত। একজন মুম্বই ইন্ডিয়ান্সকে পঞ্চমবার ট্রফি জেতাতে মরিয়া। অন্যজন রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের হয়ে প্রথম ট্রফি জিততে বদ্ধপরিকর।

অনেকেই হয়তো জানেন না, রীতিকা সাজদে এক সময় স্পোর্টস ম্যানেজার হিসেবে কাজ করতেন। ২০১০ সাল থেকে তিনি কোহলির হয়ে কাজ করতেন। কিন্তু ২০১৩ সালে মুম্বইয়ের সিনেমা হলের বাইরে দু’জনের  ছবি প্রকাশ্যে আসার পর জল্পনা শুরু হয় তাঁদের মধ্যে সম্পর্ক নিয়ে! কিন্তু দু’জনেই জানান, তাঁরা ভালো বন্ধু।

পরে রোহিত শর্মার সঙ্গে বিয়ে হয় রীতিকা সাজদার। রোহিত শর্মারও ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি। অন্যদিকে বলিউড তারকা অনুষ্কা শর্মার সঙ্গে বিয়ে হয় বিরাটের। কিন্তু বিরাট-রোহিতের সম্পর্কে ফাটলের কারণ কি রীতিকা, এই প্রশ্ন এখনও রয়েছে ভারতীয় ক্রিকেট দুনিয়ার অন্দরে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

LifestyleEntertainment