Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

সরছে নিম্নচাপ, বাঙালিকে স্বস্তি দিয়ে অষ্টমী থেকেই রোদ ঝলমলে আকাশ, জানাচ্ছে হাওয়া অফিস

সপ্তমীতেই শেষ দুর্যোগ

সরছে নিম্নচাপ, বাঙালিকে স্বস্তি দিয়ে অষ্টমী থেকেই রোদ ঝলমলে আকাশ, জানাচ্ছে হাওয়া অফিস

করোনা কালে দুর্গা পুজোয় বাঙালির বাড়তি চিন্তা ছিল আকাশ। সপ্তমীর সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও কোথাও এক পশলা বৃষ্টি। কিন্তু দেবীপক্ষে সুসংবাদ দিল আলিপুরের হাওয়া অফিস। কাটছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের আর সম্ভাবনা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ সাফ হবে।

আরও পড়ুন: কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত দাঁতন, ফসল নষ্টের গান বেঁধে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় গরীব কৃষক

পুজোয় মণ্ডপ দর্শনে করোনা ছেদ ফেললেও, শারদীয়া উদযাপনে সাফসুতরো শরতের আকাশ যোগ্য সঙ্গত করবে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। অর্থাৎ রোদ ঝলমলে অষ্টমীর আশা করতেই পারেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal