হ্যালোইন আগে বাংলায় জনপ্রিয় না হলেও এখন কার বাচ্চাদের কাছে একটি বিশেষ দিন। বড়রাই বা বাদ থাকেন কেন সেই উৎসবে যোগ দিতে। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সবাই পালন করছেন এখন এই ‘স্পেশাল ডে’।
View this post on Instagram
আরও পড়ুন: ডাব্বু রত্নানির ফটোশ্যুটে জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রকাশ্যে এলো শ্যুটিং স্পটের ভিডিও
এমনই এক সেলিব্রেটির সোশাল মিডিয়া তে হ্যালোইন ডে তে পোস্ট করা ছবি ভাইরাল হল। তিনি আর কেউ নন অভিনেত্রী মিমি চক্রবর্তী। মুখে দগদগে পোড়া দাগ। জামাকাপড় ছিন্নভিন্ন। মিমি চক্রবর্তীর এই ছবি নজর কেড়েছে ভক্তদের।
যদিও ছবিটি এখন কার নতুন নয়। মিমির ছবি SOS কলকাতার। মেক আপ চলাকালীন ছবিটি তুলেছিলেন অভিনেত্রী তথা যাদবপুর সাংসদ। তখন সময় ছিল ভোর ৪ টে।
ছবি ছাড়াও একটি ভিডিও দিয়েছেন মিমি। ভয়ানক লাগছে তাতে মিমি কে। একজন তাতে কমেন্ট করেন যে তারা রাতেও ইনস্টাগ্রাম খুলি, এসব দেখলে ঘুম আসবেনা। এর আগেও ট্যাটু দিবসে মিমি নিজের ট্যাটুর ছবি পোস্ট করেছেন।