Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 June 2026

আবার নতুন করে দিতে হবে টেট পরীক্ষা, জানালেন মুখ্যমন্ত্রী

আবার দিতে হবে নতুন করে টেট পরীক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে আগামী

আবার নতুন করে দিতে হবে টেট পরীক্ষা, জানালেন মুখ্যমন্ত্রী

আবার দিতে হবে নতুন করে টেট পরীক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে আগামী দু’মাসের মধ্যে। বর্তমানে শূন্যপদ রয়েছে ১৬,৫০০। ইতিমধ্যেই টেট পরীক্ষা পাস করেছে প্রায় ২০ হাজার যুবক-যুবতী। কিন্তু আবার নতুন করে দিতে হবে টেট পরীক্ষা। তারপরেই শিক্ষক নিয়োগ করা হবে শূন্যপদে, জানালেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সভাঘরে বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগ করবে সরকার। এদিন তিনি বলেন, টেট পরীক্ষায় পাস করেছে ২০ হাজার ছাত্র-ছাত্রী। আর বর্তমানে শূন্যপদ রয়েছে ১৬,৫০০। তিনি আরো জানান, “সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ওই পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। টেট পরীক্ষার পর করা হবে ইন্টারভিউ।” আগামী দু’মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও পুনরায় টেট পরীক্ষা দিতে হবে ছাত্র-ছাত্রীদেরকে। এদিন সভাঘরে মুখ্যমন্ত্রী জানান, ”অতিমারী পরিস্থিতিতে কোনভাবেই সম্ভব নয় পরীক্ষা নেওয়া। তবে তৃতীয় টেট পরীক্ষার জন্য প্রায় আড়াই লক্ষ আবেদন পড়েছে। তাই যত শীঘ্র সম্ভব প্রাথমিক শিক্ষক পর্ষদ নতুন করে টেট পরীক্ষা নেবে। অফলাইন পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হবে।”

প্রসঙ্গত, ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে টেস্ট পরীক্ষায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে অফলাইন পদ্ধতির মাধ্যমে নেওয়া হবে কলেজের পরীক্ষাগুলি। পাশাপাশি টেট পরীক্ষা ছাড়া ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। অফলাইন পদ্ধতিতেই নেওয়া হবে এই সকল পরীক্ষা।

আরও পড়ুন: শনিবার থেকেই ভার্চুয়ালি অফিস করতে হবে আধিকারিকদের, নির্দেশ নবান্নের 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal