Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

মাদক কাণ্ডের সঙ্গে জড়িত জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং এবং তার স্বামী হর্ষ! জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল NCB!

রিয়া চক্রবর্তী র পর মাদক কাণ্ডে নাম প্রকাশ্যে এসেছিল অনেকের। দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে রাকুল প্রিত সিং,

মাদক কাণ্ডের সঙ্গে জড়িত জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং এবং তার স্বামী হর্ষ! জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল NCB!

রিয়া চক্রবর্তী র পর মাদক কাণ্ডে নাম প্রকাশ্যে এসেছিল অনেকের। দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে রাকুল প্রিত সিং, অনেককেই ডাকা হয়েছে। মাঝে কিছু দিন রাশ টানা হলেও আবারো এই ঘটনা মাথা চারা দিয়ে উঠলো কমেডিয়ান ভারতী সিং এবং তার স্বামী হর্ষ এর নাম জড়ালে। মাদক চক্রের জেরে এবার এনসিবি থেকে সমন পাঠানো হল তাঁদের।

শনিবার দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। ইতিমধ্যেই NCB অফিসে পৌঁছে গিয়েছেন ভারতী ও তাঁর স্বামী। সুশান্তের মৃত্যুর পর থেকেই যেন বলিউডের অন্দরমহল কেঁপে উঠেছে। মাদক কাণ্ডে জড়িত থাকার ঘটনায় একের পর এক বলিউড সেলিব্রিটি কে তলব করা হয়েছে জেরা করার জন্য। ভারতী এবং তার স্বামীর নাম এই তালিকার সঙ্গে যুক্ত হলো।

প্রসঙ্গত, এই দুই কমিডিয়ান একাধিক রিয়ালিটি শো-এর সঙ্গে যুক্ত। অনেক শো এর সঞ্চালনার সঙ্গে যুক্ত দুজনে।

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী কিন্ত কোভিডের সঙ্গে একা হাতে লড়ে যাচ্ছেন’! কোভিড বিধি নিয়ে সরকারের সমালোচকদের এবার একহাত নিলেন অভিনেত্রী দেবলীনা কুমার, সমালোচকদের তুমুল তুলোধনা দেবলীনা কুমারের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment