Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
20 June 2026

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শ্রীনগরে মৃত্যু ১ পুলিশ কর্মীর, জখম ২

শ্রীনগরে ফের জঙ্গি-পুলিশ সংঘর্ষ

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শ্রীনগরে মৃত্যু ১ পুলিশ কর্মীর, জখম ২

রবিবার সকালে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে বাটমালু এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন এক পুলিশ কর্মী। মৃত পুলিশ কর্মী রাজ্যের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্য ছিলেন। জানা গেছে, বাটমালুর এলাকার একটি বাড়িতে পাঁচ জঙ্গি আত্মগোপন করে আছে, এই খবর পেয়ে এদিন সকালে অপারেশনে নামে সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। দু’পক্ষের মধ্যে শুরু হয় তীব্র গুলির লড়াই। সংঘর্ষে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়। এছাড়া গুলির লড়াইয়ে দুই সিআরপিএফ জওয়ানও আহত হয়েছেন বলে জানা গেছে। আত্মগোপনকারী জঙ্গিদের মধ্যে তিন জন পালিয়ে গিয়েছে বলে প্রাথমিক খবর। পুলিশ জানিয়েছে, পলাতক জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশের গুলিতে আহত হয়েছে অপর দুই জঙ্গি। তাদের গ্রেফতার করে জিজ্ঞসাবাদ চলছে। আহত জঙ্গিদের মধ্যে ওই বাড়িটির মালিকও আছে বলে খবর।

আরও পড়ুন: বিপুল নিরাপত্তার বেড়াজাল সত্ত্বেও পুলওয়ামায় ভোট পড়ল মাত্র ২.১১ শতাংশ, কাশ্মীরের ইতিহাসে সর্বনিম্ন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *