Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

আজকের রাশিফল মঙ্গলবার ১ ডিসেম্বর ২০২০

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। পাওনা টাকা আদায়ে চাপ প্রয়োগ করতে পারেন। শ্যালক বা

আজকের রাশিফল মঙ্গলবার ১ ডিসেম্বর ২০২০

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। পাওনা টাকা আদায়ে চাপ প্রয়োগ করতে পারেন। শ্যালক বা কুটম্বদের সাথে যৌথ বিনিয়োগ না করাই ভালো। সঞ্চয়ের চেষ্টায় সাফল্য আশা করা যায়। কোনো আত্মীয়র বাসায় আপ্যায়িত হওয়ার সুযোগ আসবে। ব্যবসায়ীক প্রয়োজনে দূরের যাত্রা যোগ প্রবল।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীক কাজকর্মে অগ্রগতি হবে। কাজের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য আশা করতে পারেন। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে সফল হতে হলে আপনাকে কৌশুলী হতে হবে। শরীর স্বাস্থ্যর প্রতি যত্ন নিতে হবে। জীবন সাথীর সাথে অকারনে তর্কে না জড়ানোই ভালো। রাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করুন।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকাদের বৈদেশিক কাজে রহস্যজনক ব্যয় বৃদ্ধির আশঙ্কা। প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে। দূরের যাত্রা যোগ প্রবল। সরকারী ট্যাক্স ভ্যাট সংক্রান্ত বিষয়ে অগ্রগতি। হঠাৎ করেই উচ্চতর প্রশিক্ষনের জন্য বিদেশ যেতে পারবেন। বিধর্মী বন্ধুর সাহায্যে ভাগ্য উন্নতির সুযোগ আসবে।

আরও পড়ুন: বুলন্দশহরে পুলিশ ইন্সপেক্টর খুনে ধৃত আরও ১

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। বিশ্বস্ত বন্ধুই আজ আপনার বিপদে ফেলতে পারে। আর্থিক ভাবে লাভবান হবেন। বাড়তি আয়ের সুযোগ আসবে। ঠিকাদারী কন্ট্রাকটারী লাইসেন্স নবায়নে অর্থ ব্যয়ের যোগ। বড় ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি হতে থাকবে। বেতন আদায়ের চেষ্টা সফল হতে পারে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার কর্মস্থলে চলতে থাকা বাধা বিপত্তি এড়িয়ে সফলতার পথে ফিরতে পারবেন। পদস্ত কর্মকর্তার স্নেহ ও পূর্ণ সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। আয় রোজগারের ক্ষেত্রে পিতার সাহায্য পাবেন। বিদেশী কোনো প্রতিষ্ঠান বা এনজিওতে কাজের সুযোগ আসবে। বিদেশীদের কাছ থেকে ভালো কোনো প্রস্তাব লাভ।

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ভাগ্য উন্নতিতে বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন। উচ্চ শিক্ষায় পারিবারিক সহায়তা পাওয়া যাবে। জীবীকার জন্য দূরে যেতে পারেন। প্রবাসী বা অন্যধর্মাবলম্বী কারো সাহায্যে ভাগ্য উন্নতির সুযোগ আসবে। বৈদেশিক যোগাযোগ বৃদ্ধির দিন।

আরও পড়ুন: বাম কৃষক সংগঠনগুলির ডাকা রাজভবন অভিযানে ব্যাপক জমায়েত, দেখুন ফটো গ্যালারি

তুলা রাশি: তুলার জাতক জাতিকার দিনটি সার্বিক ভাবে মিশ্র সম্ভাবনাময়। আর্থিক ঝুঁকি কমিয়ে আনতে চেষ্টা করতে হবে। পুরোনো ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতা সমাধানেসফল হবেন। আইনগত জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। দেনা পাওনা সংক্রান্ত বিরোধ মেটাতে কোনো বৈঠক করা জরুরী হয়ে পড়বে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে কারো পূর্ণ সহায়তা আশা করতে পারেন। অভিমানী জীবনসাথীর মান ভাঙ্গানো সহজ নয়। অংশিদারী ব্যবসা বাণিজ্যে প্রবাসী কোনো বিনিয়োগকারী পেতে পারেন। সৌখিন ও বিলাসী আমদানী পণ্যর ব্যবসায় ভালো আয়ের যোগ।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার কর্মজীবনের শত্রুর বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীক কোনো তথ্য ফাঁশ হয়ে যাওয়াতে লোকসানের সম্মূখীন হতে পারেন। কাজের লোকেদের উপর অন্ধ বিশ্বাস না করাই হবে উত্তম। পুরোন কোনো মামলার জেড়ে নতুন করে বিপদে পড়তে পারেন। কোনো মূল্যবাণ দ্রব্য হারিয়ে ফেলতে পারেন।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে। শিল্প কলার সাথে জড়িতদের আর্থিক উন্নতি হতে পারে। রোমান্টিক সম্পর্কে চলতে থাকা মান অভিমান কমে আসবে।সন্তানের বিদেশে উচ্চ শিক্ষার বিষয়ে ভালো কোনো সংবাদ পেয়ে যাবেন। অনলাইন বিদ্যা শিক্ষায় অগ্রগতি হবে।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার জমি ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে অগ্রগতির সুযোগ রয়েছে। প্রবাসীদের দেশে বসত বাড়ি ক্রয় হবে। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়র সাহায্য লাভের সম্ভাবনা। মায়ের পছন্দে আত্মীয়দের কারো সাথে বিবাহ শাদীর আলোচনা চলতে পারে। কর্মস্থলে চলতে থাকা জটিলতা কাটিয়ে উঠতে পারবেন।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার সকল প্রকার বৈদেশিক যোগাযোগে সফলতা আসবে। রপ্তাণী বাণিজ্যে বিদেশ থেকে ভালো কোনো অর্ডার লাভের সুযোগ আসবে। অনলাইন ব্যবসা বাণিজ্যে কাঙ্খীত লাভের মূখ দেখতে পারবেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কারনে দূরের যাত্রার সুযোগ আসবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদেশী ভাষা শিক্ষায় সফল হতে পারবেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Uncategorized