Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

কেমন কাটবে আজকের দিনটি! দেখুন আজকের রাশিফল বুধবার ২রা ডিসেম্বর

কেমন কাটবে আজকের দিনটি! দেখুন আজকের রাশিফল বুধবার ২রা ডিসেম্বর

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার বৈদেশিক ব্যবসা বাণিজ্য ও বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হতে থাকবে। নিজের প্রচার প্রচারনার জন্য দিনটি বলবান। ভিজিটিং কার্ড বা দোকানের পরিচিতিপত্র ছাপাতে দেওয়া যায়। অনলাইনের যোগাযোগে সাফল্য আশা করতে পারেন। ছোট ভাই বোনের সাথে চলতে থাকা বিরোধ দূর হয়ে যাবে।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার আয় রোজগারে অগ্রগতি হবে। বকেয়া টাকা পয়সা আদায়ের ক্ষেত্রে সফল হবেন। সঞ্চয়ের চেষ্টায় চলতে থাকা বাধা বিপত্তি কাটিয়ে ওঠার দিন। খাদ্য পানিয় বা হোটেল রেস্তোরা ব্যবসায় লাভবান হবেন। বাড়িতে আত্মীয় কুটম্বর আগমন ও তাদের কাছ থেকে আর্থিক সাহায্য লাভের যোগ।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি সকল দিক থেকেই সাফল্য লাভের। আর্থিক ও জাগতিক অগ্রগতির সুযোগ আসবে। কর্মস্থলে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধির দিন। শারীরিক ও মানসিক দূর্বলতা কাটিয়ে উঠতে পারবেন। সকল প্রতিবন্ধকতাকে দূর করে ব্যবসায়ীক জীবনে সফল হবেন।

আরও পড়ুন: শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২০শে মার্চ ২০২১

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার দূরের যাত্রায় সফলতা নির্দেশ করে। আমদানী রপ্তাণী বাণিজ্যে আশানুরুপ আয় রোজাগরের সুযোগ আসবে। ব্যবসায়ীক কাজে বন্ধুর সাহায্য পাবেন। প্রবাসীদের কর্মস্থলে চলতে থাকা আইনগত বা ভিসা সংক্রান্ত ঝামেলার দ্রুত সমাধান হয়ে যাবে। ট্রাভেল এজেন্সী ব্যবসায় আয় রোজগার বাড়বে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার ব্যবসায়ীক ভাবে অগ্রগতির দিন। আয় রোজগার বৃদ্ধির পাশাপাশি বকেয়া বিল আদায়ে সফল হবেন। ঠিকাদারী ব্যবসায় প্রভাবশালী বন্ধুর সাহায্য লাভের সুযোগ আসবে। আর্থিক বিষয়ে কোনো বড় পরিকল্পনা করতে পারবেন। সাংসারিক জীবনে বড় ভাই বোনের পাশে দাড়াতে হবে।

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার নতুন কর্মস্থলে প্রবেশের দিন। বহু দিনের বেকারত্ব থেকে মুক্ত হতে পারবেন। আর্থিক ভাবে শক্তি শালী হওয়ার জন্য ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হতে পারেন। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার কোনো বিশেষ কাজের দায়িত্ব নিতে হবে। ঝুঁকি এবং লাভ দুটিই সমান। প্রভাবশালী ব্যক্তির বন্ধুত্ব আশা করতে পারেন।

আরও পড়ুন: সোমবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১লা মার্চ ২০২১

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার বিদেশ ভাগ্য বলবান। ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। ব্যবসায়ীক কাজের ক্ষেত্রে বৈদেশিক কাজে বহু লাভের আশা করা যায়। ধর্মীয় ও আধ্যাত্মীক চেতনার বিকাশে কোনো আধ্যাত্মীক ব্যক্তির সাহায্য লাভের যোগ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে চলতে থাকা বাধা দূর হয়ে যাবে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক অনিশ্চয়তা থেকে উদ্ধারে কিছু টাকা ঋণ করতে পারেন। শেয়ার ব্যবসায়ীদের লাভাংশ তুলে নেওয়ার দিন। কোনো বিশেষ প্রয়োজনে পুলিশ প্রশাসনের সাহায্য নিতে হতে পারে। চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের আয় রোজগারে অগ্রগতি হবে।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দাম্পত্য ও পারিবারিক জীবন সুখশান্তিতে ভরে উঠবে। অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল। অংশিদারী ও যৌথ ব্যবসায় আশানুরুপ সফল হতে পারবেন। জীবন সাথীর জন্য কিছু উপহার সামগ্রী ক্রয় করার দিন। ব্যবসায়ীক লেনদেনে আশানুরুপ আয়ের সুযোগ রয়েছে।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হতে হবে। সিজেনাল অসুখে ভোগান্তির আশঙ্কা প্রবল। কর্মস্থলে সহকর্মীদের সাহায্য করার প্রয়োজন হবে। বিপদে আজ কারো পাশে না দাড়ালে বা দায়িত্ব এড়িয়ে গেলে একদিন আপনাকেও কাঁদতে হবে। অনৈতিক ভাবে কারো উপর অবিচার করা ঠিক নয়।

কুম্ভ রাশি: কুম্ভের জাতক জাতিকার সৃজনশীল কাজের জন্য দিনটি উত্তম। চিত্রকর, চিত্র শিল্পী, কবি সাহিত্যিক ও লেখকদের কাজের স্বিকৃতী স্বরুপ উপহার সামগ্রী লাভের যোগ। ব্যবসায়ীক কাজের ক্ষেত্রে সন্তানের পরামর্শ কাজে আসতে পারে। রোমান্টিক সম্পর্কগুলো খুব বেশি স্বর্থপরতায় ভরে উঠতে চলেছে।

মীন রাশি: মীনের জাতক জাতিকার মনের সকল প্রত্যাশা পূরণের দিন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতার সমাধান হয়ে যাবে। প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধির চেষ্টায় সফল হতে পারবেন। আপনার কোনো উচ্চাকাঙ্খা পূরণে মায়ের সাহায্য পেতে পারেন। যানবাহন ক্রয় বিক্রয় শুভ। গৃহপালিত পশু পাখির সংখ্যা বৃদ্ধি পাবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope