Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 July 2026

বিধায়ক পদ থেকে ইস্তফা শুভেন্দুর, স্পিকারের হাতে দিলেন পদত্যাগপত্র, এবার কী?

এবার কী করবেন শুভেন্দু, জল্পনা তুঙ্গে

বিধায়ক পদ থেকে ইস্তফা শুভেন্দুর, স্পিকারের হাতে দিলেন পদত্যাগপত্র, এবার কী?

বিধায়ক পদ ছাড়লেন শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে বিধানসভায় গিয়ে স্পিকার বিমান ব্যানার্জির কাছে পদত্যাগপত্র জমা দেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তৃণমূলের প্রাথমিক সদস্যপদও ছেড়েছেন তিনি। 

আরও পড়ুন: তৃণমূলের Mark Yourself Safe from BJP ক্যাম্পেনে বিপুল সাড়া, দলমত নির্বিশেষে মমতার হাত শক্ত করতে এগিয়ে আসছে বাঙালি, দাবি দলের

গত ২৭ নভেম্বর মন্ত্রিসভা থেকে শুভেন্দু ইস্তফা দেওয়ার পর থেকেই গত দুসপ্তাহ ধরে রাজ্য রাজনীতিতে তাঁকে নিয়ে জল্পনা চলছিল। মন্ত্রী পদ ছাড়ার পর তৃণমূলের তরফে বর্ষীয়ান সাংসদ সৌগত রায় মিটমাটের চেষ্টা করেন। মুখোমুখি বসেন অভিষেক ব্যানার্জি, প্রশান্ত কিশোর এবং শুভেন্দু। কিন্তু সমস্যা মেটেনি। বস্তুত এই বৈঠকের পরদিনই সাফ হয়ে যায় শুভেন্দুর তৃণমূল বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন অন্য দলে যোগ দিলে বিধায়ক পদ ছেড়ে তারপর যাবেন। সেই অনুযায়ী বুধবার নিজের বিধায়কপদ ছাড়লেন তিনি। এবার কী করবেন শুভেন্দু? নজর রাখছে রাজনৈতিক মহল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics