Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
19 June 2026

কালীঘাটে তৃণমূলের কার্যকরী কমিটির বৈঠকে মমতা, হাজির পার্থ, অভিষেক, সৌগত, কাকলি, কল্যাণ

নির্বাচনের রণকৌশল স্থির হবে বৈঠকে

কালীঘাটে তৃণমূলের কার্যকরী কমিটির বৈঠকে মমতা, হাজির পার্থ, অভিষেক, সৌগত, কাকলি, কল্যাণ

কালীঘাটে চলছে তৃণমূলের কার্যকরী কমিটির বৈঠক। দলনেত্রী ছাড়াও বৈঠকে হাজির পার্থ চ্যাটার্জি, অভিষেক ব্যানার্জি, সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, কল্যাণ ব্যানার্জি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম। সূত্রের খবর, বৈঠকে বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করে দেবেন মমতা ব্যানার্জি। পাশাপাশি আলোচনা হবে জাতীয় রাজনীতি নিয়েও। 

আরও পড়ুন: পশ্চিম বর্ধমানে সিপিএমে গোষ্ঠী কোন্দল চরমে। দুর্গাপুরের সিপিএম বিধায়কের ইস্তফা পত্র, অভিযোগ কেন্দ্রীয় কমিটিকে।

উচ্চ পর্যায়ের বৈঠকে মমতা ব্যানার্জি। কালীঘাটের বাড়িতে বিকেল সাড়ে ৫ টা নাগাদ শুরু হয় কার্যকরী কমিটির বৈঠক। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এবার ভোট আগেই মিটে যেতে পারে। সেক্ষেত্রে রণনীতি নিয়ে চূড়ান্ত দিশা নির্দেশ দিতে পারেন মমতা ব্যানার্জি। আগের ভোটে মমতা বলেছিলেন ২৯৪ টি আসনেই তিনি প্রার্থী। এবারও পরিস্থিতি অনেকটা তেমনই। তাই মমতা ব্যানার্জির জনসভার সংখ্যাও বৃদ্ধি পাবে। এই বিষয় নিয়ে বৈঠকে কথা হতে পারে। পাশাপাশি জাতীয় রাজনীতি নিয়েও আলোচনা হবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics