দিল্লির কৃষক আন্দোলন নিয়ে ট্যুইট যুদ্ধ ক্রমেই রগরগে হয়ে উঠছে। রিহানা, গ্রেটা থুনবার্গের ট্যুইটের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকার কড়া বিবৃতি দিয়েছে। সচিন, কুম্বলে, বিরাট, অক্ষয় কুমারদের মতো একাধিক বিশিষ্ট ব্যক্তি ট্যুইট করেছেন। যে ট্যুইটের মূল বক্তব্য মোটের উপর এক।
এর উল্টো মতও আছে। অভিনেতা তাপসী পান্নু রিহানাদের সমর্থনে ট্যুইট করেছেন। যা নিয়ে তাপসীকে বেনজির আক্রমণ করলেন কঙ্গনা রানাউত।
বৃহস্পতিবার তাপসী ট্যুইটে লেখেন ‘যদি একটি ট্যুইট তোমাদের ঐক্যের ভীতকে এভাবে নাড়িয়ে দেয়, সামান্য জোকস বিশ্বাসের গোড়ায় আঘাত করে, একটা ছবি বা কোনও অনুষ্ঠান ধর্মবিশ্বাসে আঘাত করে, তাহলে আমার মতে সমস্যাটা তোমাদের। অন্য কাউকে মিথ্যে প্রচার করছে বলে দাগিয়ে না দিয়ে তোমাদের উচিত নীতিবোধকে দৃঢ় করা’৷
আরও পড়ুন: ভারতীয়দের জন্য বিশেষ সুবিধে আনছে ফেসবুক, মেমরি খরচ না করেই হবে ফেসবুক আর্কাইভ।
If one tweet rattles your unity, one joke rattles your faith or one show rattles your religious belief then it’s you who has to work on strengthening your value system not become ‘propaganda teacher’ for others.
— taapsee pannu (@taapsee) February 4, 2021
আরও পড়ুন: ত্রিপুরায় প্রহসনের পঞ্চায়েত ভোট: ৯৮ শতাংশ আসন পেল বিজেপি, সিপিএমের ভোট ১ শতাংশেরও কম
তাপসী এই ট্যুইটের মধ্যে দিয়ে সচিন সহ একাধিক তারকাকে যে কটাক্ষ করেছেন তা স্পষ্ট। আর এদিন তাপসীর এই ট্যুইটের জবাব দিতে গিয়ে কার্যত ভাষাজ্ঞান হারিয়ে ফেলেছেন বলিউডের কুইন। কঙ্গনা ট্যুইটে লিখেছেন, ‘তোর মাকে যদি আমি গালাগাল দিই, জাতীয় স্তরের আলোচনার ক্ষেত্রে অপমান করি, তবে কি তোর বিশ্বাসে আঘাত লাগবে? আমি জানি, তখন তুইও মায়ের প্রতি নিজের ভালোবাসাকে দৃঢ় করার চেষ্টা করবি, কিছু বলবি না’।
https://twitter.com/KanganaTeam/status/1357183647946833922?s=20
একাধিক ট্যুইটের জেরে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন কঙ্গনা। সম্প্রতি কৃষক আন্দোলনকে সমর্থন করায় মার্কিন পপ তারকা রিহানাকে পর্ন তারকা বলেও কটাক্ষ করেন। এবার কঙ্গনার কুরুচিকর ট্যুইট এলো তাপসী পান্নুকে আক্রমণ করে।
