১৬ তম বিধানসভার অধিবেশন শেষ হয়ে গেল। শেষ দিনে বিধানসভার কর্মী এবং বিধায়কদের সঙ্গে নিয়ে ছবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে তিনি জানালেন, আই উইল বি ব্যাক (আমিই ফিরছি)।


আরও পড়ুন: রাজ্যজুড়ে শুতের আমেজ, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৮ ডিগ্রি সেলসিয়াসে



আরও পড়ুন: বিজেপির হাতছাড়া গারুলিয়া পুরসভা, আস্থা ভোটের আগেই পদত্যাগ পুরপ্রধান সুনীল সিংহের


এদিন ফটো সেশন বয়কট করেছিল বাম ও কংগ্রেস। তবে হাজির ছিলেন বিজেপি বিধায়করা। বিধায়কদের সঙ্গে ছবি তোলার পর মুখ্যমন্ত্রীকে বিধানসভার কর্মীদের সঙ্গে ছবি তোলার অনুরোধ করা হয়। স্পিকারের ঘরের সামনে হাসিমুখে বিধানসভার কর্মীদের সঙ্গে ছবি তোলেন মমতা। কর্মীরা কেউ কেউ মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান। জবাবে মমতা হেসে জবাব দেন, আই উইল বি ব্যাক!




