Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 June 2026

ফের শিরনামে যোগীরাজ্য, সম্পর্ক মানতে না পেরে মেয়েকে মাথা কেটে খুন বাবার

ফের শিরনামে যোগীরাজ্য, সম্পর্ক মানতে না পেরে মেয়েকে মাথা কেটে খুন বাবার

মেয়ের প্রেমিককে পছন্দ নয়। অনেকবার মেয়েকে বুঝিয়েও কাজ হয়নি। অবশেষে মেয়ের মাথা কেটে, তা নিয়ে বাবা দিনে দুপুরে থানায় গেলেন আত্মসমপর্ণ করতে। নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশর পান্ডেতারা গ্রামে। এই নিয়ে একমাসে তিনবার নারী নির্যাতন এবং হত্যার ঘটনায় খবরের শিরনামে উঠে এল যোগীরাজ্য।

এরকম নারকীয় হত্যাকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পান্ডেতারা গ্রামে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত সারভেশ কুমারকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি জানিয়েছেন, একটি ছেলের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কে আপত্তি ছিল সারভেশের। মেয়েকে একাধিকবার বুঝিয়েও কাজ হয়নি। অবশেষে, ১৭ বছরের মেয়ের মাথা কেটে তাকে শাস্তি দেয় সারভেশ।

[আরও পড়ুন- হাথরসের ঘটনা টেনে সৌরভকে অশোক: তোমাকে রাজনীতিতে দেখতে চাই না]

আরও পড়ুন: এবার ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে সংশয় প্রকাশ করল বিশ্বব্যাঙ্কও, অর্থনৈতিক বৃদ্ধি ঠেকতে পারে ৬ শতাংশে

হাথরাসের তরুণীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় সারা দেশে তুমুল হৈচৈ শুরু হয়। তার জের কাটতে না কাটতেই, ফের একবার হাথরাসের আরেক নির্যাতিতার বাবাকে প্রকাশ্যে গুলি করে খুন করে অভিযুক্ত। যোগীরাজ্যের নারীসুরক্ষা নিয়ে সরব হয় সব বিরোধী দলগুলি। তৃণমূলের তরফে একাধিক নেতা মন্ত্রী এই ঘটনার তীব্র সমালোচনা করেছিলেন। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ইউপির বুলন্দশহরে এক ১২ বছরের তরুণীর দেহ উদ্ধার হয় বাড়ির সামনে গর্ত থেকে। ধর্ষণ করে হত্যা, তারপর মাটিতে পুঁতে দেওয়া হয় ওই তরুণীকে। আর এদিন এক ১৭ বছরের তরুণীকে খুন করল তার বাবা।

প্রেম করার অপরাধে, বা ভিন জাতে বিয়ে করার জন্য খুনের ঘটনা একাধিক বার ঘটেছে। তবে, দিনে দুপুরে এরকম নারকীয় ঘটনা নজিরবিহীন, যা দেখে শিউরে উঠলেন পুলিশ কর্মীরাও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation