Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৭ই মার্চ ২০২১

রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৭ই মার্চ ২০২১

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মীন, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও নেপচুন। ৭ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর নেপচুনের প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৭,১৬,২৫। আপনার শুভ বর্ণ: হলুদ ও বেগুণী। শুভ গ্রহ ও বার: সোম ও বৃহস্পতি। শুভ রত্ন: পোখরাজ ও একুয়ামেরিন। আজকের দিনের শুভ বর্ণ: আজ আপনার জন্য হলুদ ও বেগুণী বর্ণ সৌভাগ্য বয়ে আনতে পারে। আজকের দিনের শুভ সময়: জ্যোতিষীর দৃষ্টিতে আজকের শুভ সময় সকাল: ৬:২৭-৭:১০, দুপুর: ১:২৬-২:১৪, রাত: ৬:৫৮-১০:১৮, ১২:৪০-৩:৫৬ এর মধ্যে। জ্যোতিষ শাস্ত্রানুসারে আজ যে খাদ্য পরিতাজ্য: আজ রাত: ৭:৫২ এর মধ্যে লাউ পরে কলমিশাক খাওয়া নিষেধ। চন্দ্রাবস্থান: আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। ৯মী তিথি রাত: ৭:৫২ পর্যন্ত পরে ১০মী তিথি চলবে।

মেষ রাশি: সৌভাগ্য ধরা দিতে চলেছে। বৈদেশিক কাজে আশাতিত সফলতার আশা করতে পারেন। জীবীকার জন্য বিদেশ যাত্রায় সকল বাধা কেটে যাবে। শিক্ষা ক্ষেত্রে আবার পূণরায় আরম্ভর যোগ। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফল হবেন। পেতে পারেন শিক্ষকের ভালোবাসা।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার ঝুঁকি পূর্ণ কাজ থেকে হতে হবে সতর্ক। বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করার চেষ্টা করতে হবে। আর্থিক অগ্রগতির জন্য পাওনাদারের টাকা দ্রুত পরিশোধ করার চেষ্টা করুন।

আরও পড়ুন: আজকের রাশিফল ৩ নভেম্বর ২০২০

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে। অবিবাহিতদের বিবাহের আলোচনায় অগ্রগতির আশা। অংশিদারী ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। জীবন সাথীর ভাগ্য উন্নতির সুযোগ আসতে পারে। পূণরায় অসমাপ্ত পড়াশোনা আরম্ভ করতে পারেন। ব্যবসায়ীক লেনদেন বৃদ্ধি পাবে।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার সহকর্মী বিরোধ ধীরে ধীরে কেটে যেতে শুরু করবে। আর্থিক ক্ষেত্রে কর্মচারীদের সাহায্য পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে। কর্মস্থলে পেতে পারেন নতুন কোনো দায়িত্ব। আয় রোজগারের ক্ষেত্রে অনৈতিক কোন পন্থা অবলম্বন করা ঠিক হবে না।

সিংহ রাশি: সিংহর জাতক জাতিকাদের দিনটি প্রেম ভালোবাসার জন্য উত্তম। হারানো প্রেম ফিরে আসতে পারে। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের যোগ প্রবল। শিল্পীদের বিদেশ যাত্রার যোগ। আজ মিডিয়া নির্মাতাদের আয় রোজগার বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: আজকের রাশিফল রবিবার ৮ নভেম্বর ২০২০

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার প্রত্যাশা পূরণের দিন। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সাহায্য আশা করতে পারেন। জমি ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে সফল হতে পারবেন। গৃহে আত্মীয় স্বজনের আগমন হতে চলেছে। যানবাহন ক্রয় করতে পারেন।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে। বৈদেশিক যোগাযোগ থেকে লাভবান হবেন। আজ ছোট ভাই বোন এর উন্নতি যোগ প্রবল। সাংবাদিক সাহিত্যিক ও প্রকাশকদের নতুন কাজের চেষ্টায় অগ্রগতি।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আয় রোজগার বৃদ্ধি পাবে। সাংসারিক ক্ষেত্রে শ্যালক শ্যালিকার সাহায্য পাবেন। বহু কষ্টে কিছু অর্থ সঞ্চয় করার দিন।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির। আর্থিক দুঃশ্চিন্তা কমে যাবে। হোটেল ও রেস্তোরা ব্যবসায় সফল হতে পারবেন। আজ কোনো আপ্যায়ণে অংশ নিতে পারেন।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার ব্যয় যোগ প্রবল। বিদেশ থেকে পেতে পারেন ভালো কোন সংবাদ। আমদানী রপ্তাণী ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। প্রবাসীদের দিনটি কর্মক্ষেত্রে সাফল্যর।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির রাশির জাতক জাতিকার দিনটি বকেয়া টাকা আসার। চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোন ও বন্ধুর সাহায্য পেতে পারেন। ঠিকাদারী কাজের জন্য কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার দিনটি আয় রোজগার বৃদ্ধির। কর্মস্থলে সফল হতে পারবেন। প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য পাবেন। সরকারি চাকুরেদের আয় রোজগার বৃদ্ধিতে পদস্ত কর্মকর্তার সাহায্য পাবেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope