Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
30 June 2026

পায়ে পায়ে প্রচারে তৃণমূলের তারকা প্রার্থীরা, দেখুন ফটো গ্যালারি

পায়ে পায়ে প্রচারে তৃণমূলের তারকা প্রার্থীরা, দেখুন ফটো গ্যালারি

বিধানসভা নির্বাচনের আগে একঝাঁক তারকা যোগ দিয়েছেন তৃণমূলে। যোগদান করার পরেই প্রচারের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তারকা প্রার্থীরা। একনজরে দেখে নেব প্রার্থীদের প্রচারের কিছু ছবি।

আসানসোল দক্ষিণের প্রার্থী অভিনেতা সায়নী ঘোষ। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দিনই আসানসোলে চলে যান সায়নী। সেখানে প্রচার শুরু করেন তিনি।

এলাকাবাসীর সঙ্গে নিজস্বী তুলছেন সায়নী
দলীয় কর্মীদের সঙ্গে সায়নী

 

আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই কলকাতায় বেটিং চক্রের হদিশ, গ্রেফতার ২, বাজেয়াপ্ত টাকা, মোবাইল ফোন

আসানসোলে মাতঙ্গিনী হজরার মূর্তিতে মাল্যদান করেন সায়নী

এলাকার বয়স্কদের আশির্বাদ নেন সায়নী

সায়নীর পাশাপাশি প্রচার সারেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান তিনি।

আরও পড়ুন: আগস্টেই পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী; অনুদান নিয়ে বড় ঘোষণার সম্ভবনা 

দলীয় কর্মীদের সঙ্গে পা মিলিয়ে প্রচারে সায়ন্তিকা

কৃষ্ণনগর উত্তরের প্রার্থী তৃণমূলের সর্বকনিষ্ঠ প্রার্থী কৌশানি মুখার্জিও চলে যান কৃষ্ণনগর উত্তরে। সেখানে বিভিন্ন জায়গায় প্রচারে দেখা যায় তাঁকে।

সাধারণের কাছে ভোট চাইছেন কৌশানি
বাজারে গিয়ে সব্জী বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন তৃণমূল প্রার্থী
হুডখোলা গাড়িতে দলীয় কর্মীদের সঙ্গে প্রচারে জুন মালিয়া

মেদিনীপুর সদরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। তিনিও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার সারেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal