Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
24 June 2026

শুক্রবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১২ই মার্চ ২০২১

শুক্রবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১২ই মার্চ ২০২১

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মীন। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বৃহস্পতি। ১২ তারিখে জম্ম হবার কারণেআপনার ওপর বৃহস্পতির প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ৩,১২,২১,৩০। আপনার শুভ বর্ণ: কমলা ও হলুদ। শুভ গ্রহ ও বার: রবি ও বৃহস্পতি। শুভ রত্ন: রুবী ও পোখরাজ। আজকের দিনের শুভ রং: আজ কমলা ও হলুদ রংয়ের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের দিনের শুভ সময়: ভোর: ৬:২৩-৮:০০, ৮:৪৬-১১:০৭, দুপর: ১:২৮-৩:০১,বিকাল: ৪:৩৫-৬:১০ রাত: ৭:৪৭-৯:২৫, ১১:০৪-১১:৫৩। আজকের দিনে বর্জনিয় খাদ্য: বিকাল: ৩:১১ পর্যন্ত মাষকলাইর ডাল পরে সকল প্রকার প্রাণীজ আমিষ খাওয়া নিষেধ। চন্দ্রাবস্থান: আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। ১৪শী তিথি বিকাল: ৩:১১ পর্যন্ত পরে অমাবস্যা তিথি চলবে।

মেষ রাশি: আজ সামাজিক ও সাঙ্গঠনিক ভাবে হবেন সম্মানিত। দিনটি সার্বিক ভাবে কল্যাণকর। আর্থিক অগ্রগতির সুযোগ আসবে। কোনো বড় ভাই বোন বা বন্ধুর বিবাহ শাদীর আয়োজনে অংশ নিতে পারেন। আজ বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে আজ কিছু আয় রোজগারের সুযোগ আসবে।

বৃষ রাশি: কোনো ধর্মীয় ও আধ্যাত্মীক কাজের জন্য অর্থ ব্যয়ের যোগ। ভাগ্য উন্নতির জন্য বা উচ্চ শিক্ষার জন্য দূরের যাত্রা যোগ। আয় রোজগারের ক্ষেত্রে প্রবাসীদের ভাগ্য উন্নতি হবে। দুপুরের পর প্রবাসীদের কর্মস্থলে পরিবর্তন যোগ। রাজণৈতিক ও সাঙ্গঠনিক কাজে হবেন সম্মানিত। ব্যবসায়ীক ক্ষেত্রে সফলতার আশা।

আরও পড়ুন: আজকের রাশিফল বৃহস্পতিবার ১১ নভেম্বর

মিথুন রাশি: আজ ভাগ্য কিছুটা সহায় হবে। বিদেশ সংক্রান্ত কোনো আলোচনায় সাফল্য লাভের যোগ। জীবীকা বা উচ্চ শিক্ষার্থে বিদেশ যাওয়ার চেষ্টায় সফল হবেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে আজ সাফল্য লাভের দিন। কোনো দাতব্য কাজে অংশ নিতে পারেন। পিতার সাথে দূর দেশ যাত্রা করতে পারেন।

কর্কট রাশি: সকাল সকালই পাওনাদার কর্তৃক বকেয়া টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে। টাকা পরিশোধের ক্ষেত্রে নতুন করে ঋণের জালে জড়াতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। পুলিশী হয়রাণির আশঙ্কা দেখা দেবে। কোনো আত্মীয়র চিকিৎসায় কিছু অর্থ ব্যয় করতে হবে। আজ কোন প্রকার ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকুন।

সিংহ রাশি: নিজের রাগ ও জেদ দমন করতে হবে। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাথে কোনো প্রকার ভুল বুঝাবুঝিতে জড়ানো ঠিক হবে না। আজ নিজের উপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে। অবিবাহিতদের বিয়ে শাদীর যোগ প্রবল। নব দম্পতিরা কোথাও বেড়াতে যেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে শুভ ঘটনা ঘটার আশা।

আরও পড়ুন: রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৩ ডিসেম্বর ২০২০

কন্যা রাশি: মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। গৃহস্থালী জীবনে কাজের লোক কর্মচারির সাথে ভুলবুঝাবুঝি হতে থাকবে। কারো উপর অধিক নির্ভরশীলতা হতে পারে ক্ষতির কারন। রহস্যজনক কাজে সাফল্য পাবেন। কারো সাথে কোনো প্রকার ঝামেলায় জড়াবেন না। আজ নিজের সাথেই নিজেকে লড়তে হবে।

তুলা রাশি: দিনটি মনের বাসনা পূর্ণ করার। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। রোমান্টিক বিষয়ে আজ সাফল্য লাভের দিন। প্রিয় মানুষের সাথে প্রতিটি মূহুর্ত আনন্দে কেটে যাবে। সন্তানের সাথে আজ ঘুড়াঘুড়ি করতে পারেন। মন থাকবে ফুরফুরে। সৃজনশীল কাজ কর্মে আজ সম্মান ও মর্যাদা বৃদ্ধির আশা। কোনো সংস্কৃতিক অনুষ্ঠানে সকলকে নিয়ে অংশ নিতে পারেন।

বৃশ্চিক রাশি: আজ আপনার প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। সামাজিক ও পারিবারিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। বহু আত্মীয় স্বজনের আগমন হতে চলেছে। গৃহ আবাসন সংক্রান্ত কোনো আলোচনায় অগ্রগতি হবে। আত্মীয় স্বজনের সাহায্য লাভের যোগ। যানবাহন ক্রয় করার সুযোগ পাবেন। তবে রহস্যজনক কারনে কোনো ক্ষতি হতে পারে।

ধনু রাশি: বৈদেশিক যোগযোগে ভালো সংবাদ পাবেন। গণমাধ্যমে কাজের সুযোগ আসতে পারে। সাংসারিক বিষয়ে ছোট ভাই বোনের সাহায্য পাওয়া যাবে। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের আশানুরুপ আয় রোজগারের যোগ। প্রতিবেশীর রহস্যজনক আচরন থেকে সাবধান থাকবেন। কারো কথার দ্বারা প্রতারিত হবেন না।

মকর রাশি: সঞ্চয়ের চেষ্টায় অগ্রগতি হবে। বহু দিন আগে ধার দেওয়া টাকা ফিরে পেতে পারেন। আজ সামাজিক অনুষ্ঠানে আপ্যায়িত হওয়ার যোগ প্রবল। পরিপূর্ণ রসনা তৃপ্তির সুযোগ আসবে। খাদ্য পানিয় ও রেস্তোরা ব্যবসায়ীদের দিনটি লাভের। বাড়িতে শ্যালক শ্যালিকার আগমন হতে চলেছে। নতুন যোগাযোগে অগ্রগতি হবে।

কুম্ভ রাশি: আজকের দিনটি শুভ সম্ভাবনাময়। সামাজিক ও সাঙ্গঠনিক ক্ষেত্রে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে। ব্যবসা বাণিজ্যে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর পূর্ণ সাহায্য পাবেন। অংশিদারী কাজে আজ সফল হওয়ার দিন।

মীন রাশি: আজ দূরে যাত্রার যোগ প্রবল। হটাৎ করেই ব্যবসায়ীক কারনে বিদেশ যেতে হবে। ট্রাভেল এজেন্সী ব্যবসায় লাভবান হতে পারেন। প্রবাসীদের কর্মস্থলে কিছু ভুল বুঝাবুঝি দেখা দিলেও কর্মে উন্নতি হতে থাকবে। ট্রান্সপোর্ট ব্যবসায়ী ও এজেন্টদের আয় রোজগার বাড়তে থাকবে।প্রবাসী কারো সাহায্য লাভের দিন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope