Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
21 June 2026

“না এই কাজের জন্য টাকা নিচ্ছি না”, বাম প্রার্থীর প্রচারে পটাশপুরে শ্রীলেখা

“না এই কাজের জন্য টাকা নিচ্ছি না”, বাম প্রার্থীর প্রচারে পটাশপুরে শ্রীলেখা

শ্রীলেখার সোশ্যাল দুনিয়া জুড়ে লালের ঝড়। ভোটের দিন যত এগিয়ে আসছে বামেদের প্রতি সমর্থনের স্রোতও ততোই বাড়ছে তাঁর ফেসবুকে। যেন মনে হচ্ছে সোশ্যাল দুনিয়ায় বাম জোটের হয়ে প্রচারে নেমেছেন তিনি। সে কথা সত্যি হল! তবে সোশ্যাল দুনিয়ায় নয়, এবারের প্রচার সরাসরি ময়দানে। এমনটাই জানালেন নিজের ফেসবুক দেওয়ালে। সিপিএম প্রার্থী সৈকত গিরির হয়ে এই প্রথম সরাসরি ভোট প্রচারে অংশ নিলেন অভিনেত্রী শ্রীলেখা।

বৃহস্পতিবার, লাল কুর্তি পরে একটি ছবি শেয়ার করেন ফেসবুকে। ক্যাপশনে লেখা, প্রথমবার কমরেডের হয়ে ভোট প্রচারে অংশ নিলাম। এখন আমি পটাশপুর এর পথে, সিপিএম প্রার্থী সৈকত গিরির হয়ে প্রচার করব। শেষে ব্যঙ্গ করে জুড়লেন, “না এই কাজের জন্য টাকা নিচ্ছি না”।

আরও পড়ুন: সোমবার থেকে ৪ দিন বন্ধ থাকবে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক

পটাশপুরে প্রচারের ছবি…

প্রথম থেকেই শ্রীলেখা বাম যোগে। প্রথমে ব্রিগেডের সমাবেশ হাজিরা। তারপর একে একে প্রতিপক্ষদের নিয়ে সমালোচনা। এ যেন চলছে… চলবে। কিন্তু কখনই সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান বা সমালোচনা থাকতে দেখা যায়নি তাঁকে। তবে বিভিন্ন সময় দলের সমর্থনে আওয়াজ তুলেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: দাড়িভিটে ইয়েচুরি, সেলিমের সভা বাতিল করল প্রশাসন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

BengalEntertainment