Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

জোড়া জাতি শংসা পত্র মালদার বিজেপি প্রার্থীর! অভিযোগ বিজেপির নেতার

জোড়া জাতি শংসা পত্র মালদার বিজেপি প্রার্থীর! অভিযোগ বিজেপির নেতার

বিজেপির প্রার্থী নিয়ে বিড়ম্বনা থামার লক্ষণ নেই। এবার প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপি নেতার। ঘটনাস্থল মালদহ।

মালদায় বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা। তাঁর বিরুদ্ধে জেলাশাসকের কাছে গুরুতর অভিযোগ করলেন এক বিজেপি নেতা। অভিযোগ জোড়া জাতি শংসাপত্র রয়েছে বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহার। এই মর্মে কমিশনে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেতা।

অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী গোপাল সাহা। তিনি দাবি করেছেন, ওবিসি সার্টিফিকেট তাঁর নামে নয়। কিন্তু সেকথা মানতে নারাজ তারই সতীর্থ বিজেপি নেতা। স্বভাবতই এনিয়ে বিড়ম্বনা বাড়ছে মালদহ বিজেপির।

আরও পড়ুন: মেট্রোয় বাড়ছে টিকিটের দাম, ৫ টাকার টিকিটে ৫ এর বদলে ২ কিলোমিটার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal