Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
16 July 2026

কামারহাটিতে মদন-মহিমা! গ্ল্যামার গার্লকে পাশে নিয়ে রোড শো তৃণমূল প্রার্থীর

কামারহাটিতে মদন-মহিমা! গ্ল্যামার গার্লকে পাশে নিয়ে রোড শো তৃণমূল প্রার্থীর

পঞ্চম দফায় ভোট কামারহাটিতে। ভোট মুখে দিন-রাত প্রচারে ব্যস্ত ‘লাভলি বয়’ মদন মিত্র। গত সোমবার মদন মিত্র আয়োজিত বিচিত্রানুষ্ঠানে এসেছিলেন নচিকেতা চক্রবর্তী। এই সোমবার মদনের রোড শো কে তারকাখচিত করতে সুদূর টলিউড থেকে হাজির হলেন মহিমা চৌধুরী। রোড শোয়ের একাধিক ছবি ট্যুইটারে শেয়ার করে মদন মিত্র ধন্যবাদ জানালেন মহিমা চৌধুরীকে।

সোমবার সকাল সকাল রোড শো করেন মদন মিত্র। গ্লামার ওয়াল্ডের অন্যতম মুখ মহিমাকে পাশে নিয়ে মুহূর্তকে ক্যামেরাবন্দি করেন।

এদিন রোড শো শেষ করে ট্যুইটারের দেওয়ালে লেখেন, ধন্যবাদ দেওয়ার কোনও ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা খুবই সৌভাগ্যবান যে আপনার সমর্থন পেয়েছি।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে আসছে ঝমঝমিয়ে বৃষ্টি, কিন্তু গরমের হাত থেকে মুক্তি নেই এখনই, জানাল হাওয়া অফিস

আরও পড়ুন: আমি চ্যালেঞ্জ করছি কোনও দুর্নীতি নেই, অন্যায় ভাবে টাকা আটকে রাখা হচ্ছে; পাওনা টাকা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী 

 

হাতে কিছুটা সময় থাকলেও প্রচারে ফাঁকি নেই মদন মিত্রের। রোজই জনসভা, রোড শো করতে দেখা যাচ্ছে তাঁকে। চলছে বাড়ি বাড়ি প্রচার। ২০১৬ সালে হারলেও এবার জয়ের ব্যাপারে ষোলোআনা আশাবাদী মদন মিত্র।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal