Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 June 2026

WB Election 2021: BJP প্রার্থী পাপিয়া অধিকারীকে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ

WB Election 2021: BJP প্রার্থী পাপিয়া অধিকারীকে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ

উলুবেড়িয়া দক্ষিণে বিজেপির তারকা প্রার্থী পাপিয়া অধিকারীকে মারধর করে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

তৃতীয় দফার ভোটগ্রহণের দিন বেলা বাড়তেই বিজেপি আর তৃণমূল কর্মীদের মধ্যে গোলমাল শুরু হয়। সংঘর্ষে এক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

আহত কর্মীকে দেখতে হাসপাতালে যান বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। সেখানে তৃণমূল কর্মীরা তাঁর ওপর চড়াও হয়। জোর করে হাসপাতালে ঢুকতে গেলে প্রার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ। ভিডিও ফুটেজে তাঁকে ঘাড় ধাক্কা দেওয়ার ছবি দেখা যাচ্ছে। হাসপাতাল থেকে বেরিয়ে পাপিয়া অধিকারী জানান, আমাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল। তাঁর হুঁশিয়ারি, আমাকে যখন মেরে ফেলতে পারেনি তখন আমি ওদের ছাড়ব না।

আরও পড়ুন: স্কিল ডেভলপমেন্টে দেশের সেরা বাংলা, আলাপনের নেতৃত্বে বিশেষ কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal