Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

WB Election 2021: বিজেপি প্রার্থী পার্নো মিত্রকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত বরানগর, নামল CRPF

WB Election 2021: বিজেপি প্রার্থী পার্নো মিত্রকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত বরানগর, নামল CRPF

পঞ্চম দফার ভোট চলছে। সকাল থেকে এখনও পর্যন্ত কোনও বড় গন্ডগোলের খবর না এলেও একাধিক কেন্দ্র থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে। বরানগরের বিকেসি কলেজে ইভিএম বিভ্রাটের খবর পেয়ে বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র সংশ্লিষ্ট বুথে যান। পথেই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে।

কয়েকজন বিজেপি কর্মী ছিলেন পার্নো মিত্রের সঙ্গে। অভিযোগ, বরানগরের ৭ নম্বর ব্লকে বেআইনি জমায়েত দেখে CRPF জওয়ানদের নালিশ জানাতেই পার্নো মিত্রকে ঘিরে ফেলেন তৃণমূল সমর্থকরা। পার্নোকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। শুরু হয় বাকবিতণ্ডা। গাড়ি ভাঙচুরের অভিযোগ জানিয়েছেন পার্নো মিত্র। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাস্তাঘাটে  জমায়েত সরাতে কেন্দ্রীয় বাহিনী রাস্তায় নামে।

এই ঘটনার পর বিজেপি প্রার্থী পার্নো মিত্রের অভিযোগ, বেআইনী জমায়েত নিয়ে CRPF কে নালিশ করতেই তৃণমূলের লোকজন আমাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন‌। আরও বলেন, অভিযোগ আমি নাকি বহিরাগত আর সাংবাদিকদের নিয়ে ঘুরছি। ওরা তবে কী করছে?

তৃণমূল পার্নো মিত্রের অভিযোগ অস্বীকার করে বলে পার্নো মিত্র বহিরাগতদের নিয়ে বুথে বুথে ঘুরে‌ বেড়াচ্ছেন। নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘন করছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

নিজস্ব প্রতিনিধি

বিধানসভা নির্বাচনের সময় ফলতা বিধানসভার ভোট স্থগিত করে দিয়েছিল নির্বাচন কমিশন। ২১ মে ফলতায় নির্বাচন হয়। রবিবার ছিল গণনা। ১ লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়ী হয় বিজেপি। দ্বিতীয় স্থানে সিপিএম। চতুর্থ হয়েছে তৃণমূল।