যতই নাড়ো কলকাঠি, নবান্নে সেই হাওয়াই চটি! বিজেপিকে খোঁচা দিয়ে মমতা ব্যানার্জির প্রশংসা করে ট্যুইট অভিনেতা পরমব্রত চ্যাটার্জির।
বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন মমতা ব্যানার্জি। মমতার শপথ গ্রহণের পর ট্যুইটে পরমব্রত লেখেন, যতই নাড়ো কলকাঠি, নবান্নে সেই হাওয়াই চটি! তারপর অভিনেতা যুক্ত করেন, ২০১৬ সালে এক সাংবাদিক বন্ধু সোশ্যাল মিডিয়ায় এই কথাটি লিখেছিলেন। যিনি পরে ডানপন্থী হয়ে গিয়েছিলেন। সেই বন্ধুর টাইমলাইন থেকেই সংগ্রহীত।
"যতই নাড়ো কলকাঠি , নবান্নে সেই হাওয়াই চটি !"
(Borrowed from ‘16 timeline of a journo friend, who later switched sides & turned into a rabid right wing propagandist, to the extent of being an Arnab & a Trump supporter! moment of silence for him and his crew)আরও পড়ুন: নজিরবিহীন জোটবার্তা সিপিএমের! কংগ্রেসের জেতা ৪ আসন ছেড়ে প্রার্থী তালিকা ঘোষণা আলিমুদ্দিনের
— parambrata (@paramspeak) May 5, 2021
মমতাকে শুভেচ্ছা জানালেন বিজেপির তারকা সদস্য যশ দাশগুপ্ত। ট্যুইট করে লিখলেন, মমতা দিদিকে অভিনন্দন।
আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিক উত্তরপত্রের স্ক্রুটিনি ও রিভিউয়ের ফল
Congratulations to Didi @MamataOfficial for taking oath and assuming the honourable position of CM of West Bengal for the 3rd time.
— Yash Daasguptaa (@Yash_Dasgupta) May 5, 2021
তৃতীয়বারের জন্য হ্যাটট্রিক করে নবান্নে পা রাখলেন মমতা ব্যানার্জি। বাংলার মেয়ে একাই টক্কর নিলেন মোদী-শাহর বিরূদ্ধে। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত টলিপাড়ার একাধিক তারকা।