Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
1 July 2026

প্রকাশিত হল মাধ্যমিক উত্তরপত্রের স্ক্রুটিনি ও রিভিউয়ের ফল 

প্রকাশিত হল মাধ্যমিক উত্তরপত্রের স্ক্রুটিনি ও রিভিউয়ের ফল 

মঙ্গলবার মাধ্যমিক উত্তরপত্রের রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ করল পর্ষদ। স্ক্রুটিনি এবং রিভিউয়ের পর মাধ্যমিকের মেধাতালিকায় বেশ কিছু রদবদল হয়েছে। মেধাতালিকায় নতুন করে ১৮ জন পড়ুয়া জায়গা পেয়েছে। আগে ১ থেকে ১০-এর মধ্যে ছিল ১১৪ জন। রিভিউয়ের পর তা বেড়ে দাঁড়াল ১৩২ জন। 

আরও পড়ুন: আগুন নিয়ে খেলবেন না, মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান, মমতাকে নিশানা ধনখড়ের

মাধ্যমিকের ফল প্রকাশের পর বেশ কিছু অভিযোগ উঠে এসেছিল। মাধ্যমিক পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ২০২২-এ মোট ৩২ হাজার ৭৪০ জন নানা বিষয়ে নম্বরের রিভিউয়ের জন্য আবেদন করেছিল। তাঁদের মধ্যে ১১ হাজার ৪৬৫ জনের উত্তরপত্রের নম্বর বেড়েছে। এছাড়াও অকৃতকার্য যারা হয়েছেন, তাদের মধ্যে ২ হাজার ৬৯৯ জন রিভিউয়ের জন্য পর্ষদের কাছে আবেদন করেছিল। এর মধ্যে ৯৩১ টি উত্তরপত্রের নাম্বার বেড়েছে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal