Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 June 2026

বম্বে টু গোয়া! ই-পাস না থাকায় পৃথ্বী শা’য়ের গাড়ি আটক পুলিশের, পড়ে ছাড়

বম্বে টু গোয়া! ই-পাস না থাকায় পৃথ্বী শা’য়ের গাড়ি আটক পুলিশের, পড়ে ছাড়

ই-পাস ছাড়া রাজ্যের বাইরে যাওয়ায় ক্রিকেটার পৃথ্বী শা’কে আটকাল পুলিশ। পৃথ্বী মুম্বই থেকে গোয়া যাচ্ছিলেন। মাঝ পথে গাড়ি আটক করে মহারাষ্ট্র পুলিশ।

বুধবার সকালে পৃথ্বী তাঁর গাড়িতে গোয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু ই-পাস না থাকায় পথে আটকে দেয় পুলিশ। ঘটনাটি ঘটেছে আম্বোলিতে।

ক্রিকেটার জানিয়েছিলেন, ই-পাসের জন্য রাজ্য সরকারকে আবেদন করেছিলেন। কিন্তু পাস পাওয়ার আগেই গোয়ার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

আরও পড়ুন: ভারতের মাত্র ৯ বিত্তবানের সম্পদ ৫০ শতাংশ মানুষের সম্পদের সমান, মুকেশ আম্বানীর সম্পদ দেশের মোট স্বাস্থ্য বাজেটের বেশি

দেশে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে IPL বন্ধ করে দেওয়া হয়। তাই ছুটি কাটাতে নিজের শহর ছেড়ে গোয়ায় যাচ্ছিলেন, বলে তিনি জানিয়েছে।

আম্বোলিতে পুলিশ তাঁকে আটকালেও। পৃথ্বী মোবাইল থেকে ই-পাসের আবেদন করেন। কিছুক্ষণের মধ্যেই পেয়ে যান অনুমতি। তখন পৃথ্বী শা’কে ছেড়ে দেয় পুলিশ।

এই মুহূর্তে দেশে করোনা প্রভাবিত রাজ্যগুলির মধ্যে একটি মহারাষ্ট্র। লাগাম ছাড়া করোনার দ্বিতীয় তরঙ্গ আটকাতে ইতিমধ্যেই সেখানে লকডাউন ঘোষণা করা হয়েছে। কেবল মাত্র গুরুত্বপূর্ণ কাজেই রাজ্যের বাইরে যাওয়ার অনুমতি দিচ্ছে রাজ্য প্রশাসন। এই পরিস্থিতিতে যাতায়াতের জন্য ই-পাস নেওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য।

আরও পড়ুন: স্ট্যাম্প ডিউটিতে ফাঁকি, নির্বাচন কমিশনার লাভাসার বিরুদ্ধে এবার তদন্ত আয়কর দফতরের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice