Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
18 June 2026

মুখ্যমন্ত্রীর পরিবারে করোনার হানা, মৃত্যু মমতার মেজভাই অসীম ব্যানার্জির

মুখ্যমন্ত্রীর পরিবারে করোনার হানা, মৃত্যু মমতার মেজভাই অসীম ব্যানার্জির

মেজভাইকে হারালেন মমতা ব্যানার্জি। করোনার হানা এবার মুখ্যমন্ত্রীর পরিবারেও। জানা গিয়েছে, প্রায় ১ মাস ধরে অসীম ব্যানার্জি বাইপাসের ধারে মেডিকা হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর করোনা ধরা পড়েছিল। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। 

আরও পড়ুন: মন্দিরে পুজো দিয়েই শনিবাসরীয় প্রচারে বিজেপির দুই তারকা প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি, অগ্নিমিত্রা পাল, দেখুন ফটো গ্যলারি

মমতা ব্যানার্জির মেজ ভাই অসীম ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁকে মেডিকা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথমে তিনি করোনা সংক্রমিত হন। তারপর শুরু হয় অন্যান্য সমস্যা। শনিবার সকালে অসীম ব্যানার্জির মৃত্যু হয়। জানা যাচ্ছে, অসীম বাবু কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতেই থাকতেন। ঘটনায় ব্যানার্জি বাড়িতে শোকের ছায়া।  

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal