Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

মিলবে অক্সিজেন কিন্তু আগে শুতে হবে! বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর কুপ্রস্তাব পেলেন দিল্লির মহিলা

মিলবে অক্সিজেন কিন্তু আগে শুতে হবে! বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর কুপ্রস্তাব পেলেন দিল্লির মহিলা

বাবা কোভিড পজিটিভ। এখুনি প্রয়োজন অক্সিজেন সিলিন্ডারের। অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করার পরিবর্তে কুরুচিকর প্রস্তাব প্রতিবেশীর!

আরও এক অমানবিক ঘটনা। মঙ্গলবার দিল্লির বাসিন্দা এক মহিলা তাঁর ট্যুইটার হ্যান্ডেলে এই ঘটনার কথা জানিয়েছেন।করোনা সংক্রমিতের সংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে, ততই আকাল দেখা দিচ্ছে অক্সিজেনের। একটু অক্সিজেন, একটা বেডের অভাবে প্রাণ যাচ্ছে মানুষের। তাই প্রিয়জনকে বাঁচাতে একটি অংশের মানুষ ভরসা রাখছেন স্যোশাল মিডিয়ার উপর।

মহিলা ট্যুইট করে জানান, আমার এক বন্ধুর বোনের বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার দরকার ছিল। পাশের অভিজাত কলোনির একজন অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। কিন্তু শর্ত ছিল সিলিন্ডারের পরিবর্তে প্রতিবেশীর যৌন খিদে মেটাতে হবে!

আরও পড়ুন: পাকিস্তান নিজের চার প্রদেশই সামলাতে পারে না, কাশ্মীর নিয়ে কী করবে, ইমরানের বিড়ম্বনা বাড়িয়ে মন্তব্য আফ্রিদির

মানুষের বিপদের সুযোগ নিয়ে মানুষকে লুট করতে নেমে পড়েছে কিছু লোক। সোশ্যাল মিডিয়ায় সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে উধাও। শহর কলকাতাতেও এমন ঘটনার খবর আসছে। এবার রাজধানী দিল্লিতে অক্সিজেন সিলিন্ডারের বদলে অসহায় মহিলার উপর সুযোগ নেওয়ার চেষ্টার অভিযোগ উঠে গেল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice