Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

শিশির অধিকারী-সুনীল মণ্ডলের সাংসদপদ খারিজ করতে স্পিকারকে ফোন সুদীপ ব্যানার্জির

শিশির অধিকারী-সুনীল মণ্ডলের সাংসদপদ খারিজ করতে স্পিকারকে ফোন সুদীপ ব্যানার্জির

স্বপন দাশগুপ্ত পুনরায় রাষ্ট্রপতির মনোনয়ন পেয়ে রাজ্যসভায় ঢোকার পর বাড়তি তৎপরতা ছিল তৃণমূলের মধ্যে। দলের তরফে চিঠি দেওয়া হয়েছিল। এবার খোদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে ফোন করে শিশির অধিকারী ও সুনীল মণ্ডলের সাংসদপদ খারিজের দাবি জানালেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ ব্যানার্জি। ব্যবস্থার আশ্বাস স্পিকারের। 

শিশির অধিকারী এবং সুনীল মণ্ডল, এখনও খাতায় কলমে তৃণমূল সাংসদ। এদিকে ভোটের মুখে দু’জনেই বিজেপিতে যোগ দিয়েছেন। এই দু’জনের সাংসদপদ খারিজের দাবি জানিয়ে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ ব্যানার্জি ফোন করেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। 

সুদীপ ব্যানার্জি জানিয়েছেন, এতদিন করোনার কারণে লোকসভায় যাননি তিনি। বুধবার তিনি তৃণমূলের চিঠির কথা জানতে পেরেছেন। যত দ্রুত সম্ভব এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সুদীপকে জানিয়েছেন লোকসভার স্পিকার। সুদীপ ব্যানার্জি বলেন, এখানে আলাদা করে সিদ্ধান্ত নেওয়ার কোনও ব্যাপার নেই।  ওই দু’জনের সাংসদপদ খারিজ করতে হবে।  

আরও পড়ুন: CPIM Candidate list: মুখ্যমন্ত্রীর কেন্দ্র নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল না জোট! শালবণিতে সুশান্ত, ঝাড়গ্রামে মধুজা, কাঁথি দক্ষিণে অনুরূপ পাণ্ডা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics