Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

মা হবেন নুসরত

মা হবেন নুসরত

কথায় আছে মাতৃত্বেই নারীর পূর্ণতা। একজন নারীর কাছে ‘মা’ হওয়ার মতো সুন্দর অনুভূতি আর কিছুতে নেই। তাই একজন স্বাধীনচেতা ও সাকসেসফুল ওম্যান হিসেবে এবার ‘মা’ হওয়ার সিদ্ধান্ত নিলেন সাংসদ অভিনেত্রী নুসরত। টলিউডে এক দশকের বেশি সময় ধরে কাজ করছে। কেরিয়ার জীবনেও বেশ সাফল্যতা পেয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। তাঁর সাংসদ হওয়ার যাত্রাপথ অনুপ্রেরিত করেছে টলিপাড়ার অনেককেই।

২০১১ তে মুক্তি পাওয়া শত্রু ছবিতে সাফল্য পাওয়ার পর পিছনে ঘুরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। বৃহস্পতিবার সেই ছবির ১০ বছর পূর্তি ছিল। অভিনেত্রী এদিন স্যোশাল মিডিয়ায় সে আনন্দ ভাগ করে নিয়েছিলেন ভক্তদের সঙ্গে।

স্বাধীনচেতা নুসরতের এবার নয়া সিদ্ধান্ত। মা হতে চান তিনি। যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে চান না তিনি। তবে, তাঁর এই সিদ্ধান্তে ভক্ত মহলে আলোড়ন তৈরি হবে, তা নিয়ে সন্দেহ নেই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment