বলিউড দুনিয়ায় সবচেয়ে কাঙ্খিত পুরুষের খেতাব পেলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত।
সুশান্তের মৃত্যুর একবছর হতে চলল। আজ সে নক্ষত্রের দেশের মানুষ। কিন্তু সিনেমা প্রেমিদের মন থেকে আজও মুছে যায়নি তাঁর কৃতি। এই মানুষটার মৃত্যুতে বহু মানুষ চোখের জল ফেলেছিল। মানতে পারেনি তাঁর এই ভাবে চলে যাওয়াকে। তাই আজও সাধারণ মানুষের মনে তাঁর উপস্থিতি বর্তমান।
কয়েকদিন আগেই ক্যালকাটা টাইমস সংবাদপত্রে টলিউড সেলিব্রিটিদের নিয়ে Most desirable men and women এর একটা লিস্ট প্রকাশ করা হয়েছিল। সেখানে আলাদা করে বলিউডের একটি তালিকা প্রকাশ করা হয়। এবং সেই সবচেয়ে কাঙ্খিত পুরুষের তালিকায় প্রথম নাম ছিল সুশান্ত সিংহ রাজপুতের।
View this post on Instagram
আরও পড়ুন: চালাক মানুষ সমস্যার সমাধান করেন, বুদ্ধিমান এড়িয়ে যান, নুসরত-নিখিলের বিতর্কে মুখ খুললেন যশ
আজকের এই সমারহে তিনি নেই ঠিকই, কিন্তু আজও মানুষ এই অভিনেতার জন্য চোখে জল আনেন। অনেকেরই মন খারাপ করে সুশান্তের নাম শুনলে। আজও বহু মানুষ চায় সুশান্তের মৃত্যুর কিনারা হোক!
গত বছর যেভাবে সবাইকে অবাক করে নিজের ঘরেই মৃত্যু বরণ করেছিলেন তা আজও অনেকের মনকে দিশেহারা করে তোলে। বহু তদন্তের পরও কিনারা হয়নি সুশান্তের রহস্যজনক ভাবে চলে যাওয়ার। রিপোর্টে বলা হল তাঁর মৃত্যু ছিল আত্মহত্যা।
অভিনেতার হত্যা কাণ্ডে কিছুদিন আগে গ্রেফতার করা হয় সুশান্তের ঘনিষ্ঠ সিদ্ধার্থ পিটানিকে। কিন্তু, যেই আগুন গত বছর জ্বলে উঠেছিল, সেই আগুন আজ নিভে গেছে। সামনেই আসছে সেই ১৪ তারিখ, যেদিন সুশান্ত ইহকাল ত্যাগ করে পাড়ি দিলেন পরকালে।




